২০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘সাকিব আন্ডাররেটেড, তবে জাদেজার চেয়ে এগিয়ে’

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের চূড়ান্ত ধাপে আছেন সাকিব আল হাসান। আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সামনেও কেবল ওয়ানডের দরজা খোলা। দুজনই তিন ফরম্যাটে দীর্ঘ সময় ধরে অলরাউন্ডারের ভূমিকায় ভালো পারফর্ম করে চলেছেন। তবে উভয়ের তুলনায় সাকিবকেই এগিয়ে রাখলেন আরেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

সম্প্রতি সাবেক এই ইংল্যান্ড তারকা ‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামে এক পডকাস্ট অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানেই সাকিব-জাদেজার তুলনামূক বিশ্লেষণের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। জবাবে মঈন বলেন, ‘এটা কঠিন প্রশ্ন। তবে আমার মতে সাকিব খুবই আন্ডাররেটেড (প্রাপ্য মর্যাদা পাননি)। ব্যাটিং-বোলিং দু’দিকেই তিনি জাদেজার চেয়ে এগিয়ে। আমি এক্ষেত্রে সাকিবকে বেছে নেব।’

আরও পড়ুনঃ   বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রীর আশাবাদ

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক ইংলিশ তারকা স্পিনার আদিল রশিদও। তিনি অবশ্য দুজনের তুলনামূলক আলোচনায় কাউকে এগিয়ে রাখেননি। ব্যাটিং-বোলিংয়ের আলাদা বিশ্লেষণে তিনি দুজনকে ভিন্ন ক্যাটাগরিতে রেখেছেন। আদিল রশিদের মতে, বোলিংয়ের দিক থেকে সাকিব ওপরে থাকবেন, তবে ব্যাটিংয়ে এগিয়ে রবীন্দ্র জাদেজা।

সাকিব-জাদেজাকে নিয়ে এই আলোচনা দুজনের আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে। ধারাবাহিকভাবে অলরাউন্ড নৈপুণ্যের মাধ্যমে সাকিব দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ডে পরিণত হন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ৭১ টেস্টে ৪৬০৯ রান ও ২৪৬ উইকেট, ২৪৭ ওয়ানডেতে ৭৫৭০ রান ও ৩১৭ উইকেট এবং ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট পেয়েছেন।

আরও পড়ুনঃ   বিজয়ের সেঞ্চুরিতে ঢাকাকে বড় লক্ষ্য খুলনার

অন্যদিকে, জাদেজা লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর স্পিনে ভারতের জন্য অমূল্য। ২০০৯ সালে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজা ৮৫ টেস্টে ৩৮৮৬ রান ও ৩৩০ উইকেট, ২০৪ ওয়ানডেতে ২৮০৬ রান ও ২৩১ উইকেট এবং ৭৪ টি-টোয়েন্টিতে ৫১৫ রান ও ৫৪ উইকেট শিকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST