১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় ওঠার অপেক্ষায় লিটন, প্রয়োজন যত রান

অনলাইন ডেস্ক : মাঝে কিছুদিন রানখরা গেলেও ব্যাট হাতে পুনরায় ছন্দে ফিরেছেন লিটন দাস। নেদারল্যান্ডস সিরিজে দুটি ফিফটির পর এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। তার সামনে এবার নতুন এক রেকর্ড গড়ার সুযোগ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার পথে রয়েছেন লিটন।

আজ (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৪ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন লিটন। আর ৫৬ রান করলে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন তিনি।

আরও পড়ুনঃ   নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা সাকিব আল হাসান ২ হাজার ৫৫১ রান করেছেন। লিটনের রান বর্তমানে ২ হাজার ৪৯৬। আজ সাকিবকে পেছনে ফেলতে পারলে টাইগার অলরাউন্ডারের চেয়ে অন্তত ১৭ ম্যাচ কম খেলেই রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

আরও পড়ুনঃ   রাবিতে তৃতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন লিটন। দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এরই মধ্যে নিজের দখলে নিয়েছেন তিনি। তার অধিনায়কত্বেও ফলাফলের দিক থেকে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ২০ ম্যাচে দলকে তিনি ১১ জয় এনে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST