৯ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

অনলাইন ডেস্ক :জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘যেহেতু দাবি উঠেছে, এস আলম গ্রুপের লক্ষ-কোটি টাকা পাচার করার অভিযোগ তোলা হয়েছে, আমরা দাবি করছি—সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে করা হোক। যারা বাংলাদেশের টাকা, মানুষের টাকা পাচার করেছে বিদেশে, সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক।’

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে বিরোধীদলীয় নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় উপনেতা বলেছেন—শেয়ারগুলো ডাকাতি করে কিনে নেওয়া হয়েছে। ইবনে সিনার ২ শতাংশ শেয়ার ছিল ব্লক মার্কেটে, তিন গুণ দামে তারা শেয়ার বিক্রি করেছে। এ ছাড়া বর্তমান শেয়ারহোল্ডিং স্ট্যাটাস অনুসারে এখানে ৮১ শতাংশ বোধ হয় একটা গ্রুপের।

আরও পড়ুনঃ   Nepal Trek

ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারগুলো বৈধ প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে বলা হয়েছে—উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই বৈধ এবং প্রকৃত শেয়ারহোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন কারা কত পারসেন্ট শেয়ারের মালিক, সেদিনও বক্তৃতায় বলেছিলাম, সেটা প্রকাশ করা হোক। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করে জাতির সামনে প্রকাশ করা হোক।’

আরও পড়ুনঃ   শেষের পাতা

সালাহউদ্দিন আহমদ বলেন, শেয়ারহোল্ডাররা কীভাবে শেয়ার খরিদ করেছেন, সেটা আলাদা বিতর্ক। সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে।

সালাহউদ্দিন আহমদ জানান, ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব নিলে এবং এই চেয়ারম্যানকে দায়িত্ব পালন করতে না দিলে কী হবে, আইনে বলা আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনস্বার্থে মুদ্রা নীতি ও ব্যাংক নীতির উন্নতির বিধানের জন্য কোনো ব্যাংক কোম্পানির আমানত স্বার্থের পরিপন্থী এবং ব্যাংক কোম্পানির স্বার্থের পক্ষে ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য যেকোনো রকমের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দেওয়ার এখতিয়ার রাখে। সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানিগুলো নির্দেশ পালনে বাধ্য থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST