৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সপরিবারে কাঁদলেন সুয়ারেজ, মেসির বিদায়ী বার্তা

অনলাইন ডেস্ক : উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ গোল করা লুইস সুয়ারেজ গত সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। আজ (শনিবার) ছিল তার বিদায়ী ম্যাচ। যদিও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে তার দল প্যারাগুয়ের বিপক্ষে জয়বঞ্চিত থেকেছে। ফলে সুয়ারেজের বিদায়ী ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্র নিয়ে। এদিন দীর্ঘদিনের বন্ধু ও ইন্টার মায়ামি সতীর্থ লিওনেল মেসির কাছ থেকেও ভিডিও বার্তা পেয়েছেন উরুগুইয়ান তারকা।

এর মধ্য দিয়ে ১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন সুয়ারেজ। ২০০৭ সালে ফেব্রুয়ারি অভিষেকের পর দেশের জার্সিতে ১৪৩ ম্যাচে তিনি ৬৯ গোল করেছেন। প্যারাগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে আজ জয় পেলে হয়তো তার বিদায়টা আরও সুন্দর হতো। এদিন সপরিবারে মাঠে হাজির হন সুয়ারেজ। গ্যালারিভর্তি সমর্থকদের অভ্যর্থনার বিপরীতে শেষবার জাতীয় দলের জার্সি পরে নেমে কাঁদলেনও সপরিবারে।

আরও পড়ুনঃ   নগরীতে একাত্তর ভূমি মালিক পেলেন প্রায় ২৮ কোটি ৪২ লাখ টাকার ক্ষতিপূরণের চেক

শেষ ম্যাচে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন সুয়ারেজ। ম্যাচের শুরুতে স্টেডিয়ামে যখন ‘উরুগুয়ে জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ’ ঘোষণা করা হয়, তখন করতালিতে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। খেলা চলাকালে তাকে উদ্দেশ্য করে গ্যালারিতে বারংবার ‘লুচো, লুচো’ স্লোগান ওঠে। সুয়ারেজকে বিদায়ী অর্ঘ্য দিতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজও। তবে সুয়ারেজের জন্য চমক হিসেবে আসে মেসির রেকর্ডকৃত এক ভিডিও বার্তা। যেখানে বার্সেলোনা ও মায়ামি সতীর্থ তাকে বিদায়ী অভিভাদন জানিয়েছেন।

বন্ধুর জন্য পাঠানো বার্তায় আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘এই বিশেষ দিনের জন্য আমি ভিডিওটি রেকর্ড করতে চেয়েছি। দিনটি তোমার, পরিবার ও উরুগুয়ের জন্য অনেক তাৎপর্যপূর্ণ ও বিশেষ। কারণ দেশটির ফুটবলের জন্য তুমি অনেককিছু দিয়েছ। আমি জানি এমন সিদ্ধান্ত (অবসর) নেওয়া কতটা কঠিন। আশা করি তুমি এই উৎসর্গ উপভোগ করবে, তবে তুমি এরচেয়েও অনেক বেশি কিছু পাওয়ার দাবিদার। নতুন প্রজন্মের জন্য তুমি দারুণ লিগেসি রেখে যাচ্ছ। আমি আশা করি এই রাতটি নিজের ভালোবাসার মানুষ ও যারা সবসময় সমর্থন দিয়ে গেছে তাদের নিয়ে উপভোগ করবে।’

আরও পড়ুনঃ   ১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল

সবার শেষে বিদায়ী বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুয়ারেজ বলেন, ‘এমন আন্তরিক অভিভাদনের জন্য সবাইকে ধন্যবাদ। উরুগুয়ে যেকোনো খেলোয়াড়, কোচ, পরিচালক কিংবা যে কারও চেয়ে বড়। আগামীকাল থেকে আমি শুধুই আরেকজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে, সবার জন্য শুভকামনা থাকবে। নিশ্চিতভাবে তারাও আমাদের মতো দেশের প্রতিনিধিত্ব করবে। উরুগুয়ে দীর্ঘজীবী হোক এবং আমি সব সময় উরুগুয়ের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST