২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধ রাসিকের ১৯নং ওয়ার্ডে ইমাম ও মসজিদ কমিটির সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে ১৯নং ওয়ার্ডের ২৫টি মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সাথে শিরোইল কলোনী কাউন্সিলর কার্যালয়ে শনিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন চন্দ্রিমা থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান। রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মোস্তাক আহম্মেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল মসজিদের পেশ ইমামগণ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, যে কোন মসজিদের ঈমাম সরকারি ঘোষণা ব্যতিরেকে অযাচিত হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় এমন কোন বক্তব্য প্রদান থেকে বিরত থাকবে, মসজিদে কোন অচেনা সন্দেহভাজন বা আত্মীয় পরিচয়ে আশ্রয় বা অবস্থান করতে দেওয়া যাবে না। স্থানীয় পর্যায়ে সকল শিক্ষার্থীদের সংযত থেকে পড়াশুনায় মনোযোগী হতে পিতা-মাতাসহ সকলকে অনুরোধ জানানো হয়। রাষ্ট্রের বিরুদ্ধে কোন প্রকার কার্যকলাপ হলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাকে অবহিত করার অনুরোধ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST