১৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় বাগমারার একই পরিবারের চার সদস্য নিহত, এলাকাজুড়ে শোকের মাতম

হেলাল উদ্দীন,বাগমারা প্রতিনিধি: অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গিয়েছিলেন দুই সস্তান। সঙ্গে নিয়েছিলেন তাদের মাকে। চিকিৎসা শেষে আজ সোমবার বাড়িতে ফেরার কথা ছিল তাঁদের। বাড়িতে ফিরলেন তাঁরা, তবে লাশ হয়ে। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের প্রাণ হারিয়েছেন চারজন। তারা হলেন রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর ডাঙ্গাপাড়া গ্রামের জসিম উদ্দিন (৬২), তাঁর স্ত্রী নার্গিস বেগম ওরফে ময়না (৫৪), ছেলে জামাল হোসেন (৪৫) ও কামাল হোসেন (৩৬)। এই ঘটনায় আহত হয়েছেন চালক আশিক হোসেন (২৮)। এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

সলঙ্গা থানার পুলিশ ও নিহতদের স্বজনেরা জানান, অসুস্থ জসিম উদ্দিন দীর্ঘদিন থেকে অসুখে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে তারা বাগমারা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে শনিবার তাঁকে ঢাকায় নেওয়া হয় চিকিৎসার জন্য। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই সস্তান। চিকিৎসা শেষে ওই মাইক্রোবাসে করে বাড়িতে ফিরছিলেন। তাঁদের বহনকারী মাইক্রোবাস রাত সাড়ে তিনটার দিকে হাটিকুমরুল এলাকার গোলচত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী একই পরিবারের চারজন মারা যান। এছাড়াও চালক গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ নিহত চারজনের লাশ এবং অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশ দেখে ভয়ে রাসিকের সাবেক ওয়ার্ড কাউন্সিলরের মৃত্যু

নিহতের স্বজনেরা বলেন, আজ ভোররাতে বাগমারা ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনার ও হতাহতের খবর বাড়িতে পৌঁছে দেন। খবর পেয়ে থানা থেকে লাশগুলো গ্রহণ করেন স্বজনেরা। ওই গ্রামের বাসিন্দা ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক রফিকুল ইসলাম জানান, নিহত জসিম উদ্দিনের দুই ছেলে ও স্ত্রী মারা গেছেন। ওই পরিবারে নিহত জামালের স্ত্রী ও শিশু কন্যা ছাড়া আর কেউ থাকলো না। দুপুরে গ্রামটিতে গিয়ে আত্নীয় স্বজন ও এলাকার লোকজনকে কান্নাকাটি করতে দেখা যায়। পুরো এলাকা যেন শোকের ছাড়া নেমে এসেছে। নিহতদের জন্য পারিবারিক গোরস্থানে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে। বিকেলে ৫ টায় জানাজা শেষে দাফন করা হয়। বাড়িতে লোকজনকে ভীড় করতে দেখা যায়।

এভাবে একই পরিবারের সবাই চলে যাবে তা ভাবতে পারেনি। শহিদুল ইসলাম নামে স্থানীয় ইউপি সদস্য বলেন, সুখের পরিবার এভাবে শেষ হয়ে যাবে তা কেউ কখনো ভাবেনি। আবুল কালাম নামের এক প্রতিবেশি জানান, জসিম অসুস্থ হওয়ার পর থেকে সন্তানেরা এলাকায় চিকিৎসা করিয়েছেন। তাঁরা চেয়েছিলেন বাবাকে উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করবেন। তবে তা আর হলো না। তাঁদের এই মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকার লোকজন।

আরও পড়ুনঃ   শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে

নিহত জামালের স্ত্রী সহ তিন মেয়ে এবং কামালে রয়েছে স্ত্রী এবং এক মেয়ে। পরিবারের কর্তা ব্যক্তির মৃত্যুতে অভিভাবক শূণ্য হয়ে পড়েছে দুটি পরিবার। সেই সাথে কামালের একমাত্র ছোট মেয়ে দীর্ঘদিন থেকেই শারীরিক ভাবে অসুস্থ। তাকে ভারতে নিয়ে চিকিৎসা করা হয়েছে। বর্তমানে স্বামীর মৃত্যুতে মেয়ের চিকিৎসা নিয়ে চিন্তিত কামালের স্ত্রী। স্বামী বেঁচে থাকলে যেকোন ভাবে মেয়ের সুচিকিৎসা করাতে পারতেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি দুর্ঘাটনায় একই পরিবারে চার জনের মৃত্যুতে তিনি মর্মাহত। সেই সাথে পরিবারের জন্য যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন।

হেলাল উদ্দীন
বাগমারা, রাজশাহী
তাং ১৯-৮-২৪ ইং

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST