৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং- ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫ (অংশ-২)-১০১ তারিখ: ২৭ জানুয়ারি মূলে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববতী মধ্যরাত অর্থ্যাৎ ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২.০০ ঘটিকা হতে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

আরও পড়ুনঃ   তানোরে স্কুলের গেট বন্ধ করে তারকাঁটার বেড়া, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) তবে নিম্নবর্ণিত ব্যক্তি ও সংস্থার ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না-
(ক) রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্ট; (খ) দেশি ও বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকতে হবে); (গ) নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে); (ঘ) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী;
(ঙ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য; (চ) কতিপয় জরুরী কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য; (ছ) জরুরি পণ্য সরবাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে উল্লিখিত নৌ-যান চলাচলের ক্ষেত্রে।

আরও পড়ুনঃ   ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে আজ

তাছাড়া ভোটার ও জনসাধারণের চলাচলের মাধ্যম হিসেবে নৌ-যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ আদেশ জনস্বার্থে জারি করা হলো। আইন অমান্যকারীদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার ৭ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST