২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সংরক্ষণাগার খালি, পেঁয়াজ পচছে কৃষকের ঘরে

হেলাল উদ্দীন, বাগমারা : সারা বছর পেঁয়াজ ও রসুন সরবরাহের ঘারতি মেটাতে দেশর বিভিন্ন জেলায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল ঘর তৈরি করা হয়েছে। এ ধরনের ঘরে পেঁয়াজ বা রসুন সংরক্ষণ করে রাখলে পচনশীল এই কৃষি পণ্যটি সারা বছরই ভালো থাকে। তাই কৃষক এবং পেঁয়াজের বাজার দুটোই নিয়ন্ত্রণে রাখতে এই মডেল ঘর নির্মাণ প্রকল্পটি হাতে নেয় বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘কৃষি বিপণন অধিদপ্তর’। কিন্তু প্রকৃত পেয়াজ-রসুন চাষী নির্বাচনে অনিয়ম করায় মডেল ঘরগুলো ফাঁকা পড়ে আছে। অপরদিকে যারা পর্যাপ্ত পেঁয়াজ ও রসুন উৎপাদন করেছে সংরক্ষণের অভাবে সেগুলো পচে নষ্ট হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে সারা বাংলাদেশে এখন পর্যন্ত ৬০০টি মডেল ঘর নির্মাণ করেছেন তাঁরা।দেশীয় প্রযুক্তিতে বাঁশ,কাঠ,কালার টিন,আরসিসি পিলার ও এ্যাবুনাইট সীড দিয়ে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা। ঘরের ভিতরে তিনটি করে স্তর করা রয়েছে। যেখানে প্রতিটি ঘরে ৫জন কৃষক মোট ৪৫০ মন পর্যন্ত পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করতে পারবেন। কিন্তু ব্যবহার না করায় কিছু ঘর নষ্ট হতে চলছ।

আরও পড়ুনঃ   ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

বৃহস্পতিবার (২৪জুলাই) সরজমিন গিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের নাগপাড়া গ্রামে মো. হামিদুল ইসলামের নামে নির্মিত মডেল ঘারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘরটি কেন এই অবস্থা জানতে চাইলে হামিদুর বলেন, এ বছর আমি কোন পেয়াজ চাষ করিনি। অন্য সদস্যরাও কেউ এই ঘরে পেঁয়াজ রাখতে আসেনি। তাই ঘরটি ফাঁকাই পড়ে আছে।

উপজেলার সূর্যপাড়া গ্রামের রফিকুল ইসলাম তার নামে নির্মিত ঘরে নিজের পেয়াজ রেখেছেন ৩০ মন এবং পার্শ্ববর্তী শহিদুলের ২০ মন। ৪৫০ মন ধারণ ক্ষমতার ঘরটির অবশিষ্ট অংশ ফাঁকাই পড়ে আছে। তিনি বলেন আমি সামান্য পেঁয়াজ চাষ করি। অন্যরাও ঘরে পেঁয়াজ রাখতে চায় না।

গোয়ালপাড়া গ্রামের আব্দুল মজিদ বলেন, আমাদেরকে ওজন পরিমাপের স্কেল এবং বৃষ্টির পানি রোধক ত্রিপল দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ   ৯ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ আমরণ অনশনে

প্রকল্পটির রাজশাহী অঞ্চলের পরিদর্শক সুমন্ত হালদার সমকালকে বলেন, ঠিকাদারের সরবরাহকৃত ওজন পরিমাপক স্কেল নিম্নমানের হওয়ায় তা বিতরণ করা হয়নি। মডেল ঘর নির্মাণে কৃষকদের তালিকা প্রস্তুত করার সময় তারা উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়েছেন। ঘর পাওয়া চাষী নির্বাচনে কোন অনিয়ম করা হয়নি।

নির্মাতা প্রতিষ্ঠান ‘মেসার্স মদিনা ট্রেডার্স’ এর মালিক এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুর রাজ্জাক বলেন, এই প্রকল্পের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। তবে প্রকল্পের সংশ্লিষ্টরা উপজেলার বিভিন্ন কার্যক্রমে আমাদের অফিস ব্যবহার করেন। কৃষকদের তালিকা প্রস্তুতের ব্যাপারে আমাদের সাথে কোন আলাপ আলোচনা করেননি।

প্রকল্পের পরিচালক মোঃ হেলাল উদ্দিন বলেন, পেঁয়াজ ও রসুন সংরক্ষণে চাষীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, বাজার সংযোগে সহযোগিতা করা এবং পচন রোধ করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় বাগমারা উপজেলাতে মোট ৩০টি পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল ঘর রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST