১১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় সংবর্ধনা দিলেন ওসি শাহিন আকতারকে

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রো পলিটন পুলিশ ( আরএমপি) থেকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানালেন অফিসার ইনচার্জ শাহিন আকতারকে। আজ ১১ ডিসেম্বর রাজশাহী মেট্রো পলিটন পুলিশ ( আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার আবু সুফিয়ান বিদায়ী সংবর্ধনা জানান এবং বিদায়ী ক্রেস্ট উপহার দেন। এ সময় আরএমপি-র সিনিয়র পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এয়ারপোর্ট থানায় মতিহার ও শাহমুখদুম জোনের ডিসি মো: মমিনুল করিম ও থানার কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ ওসি শাহিন আকতারকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট উপহার দেন। আজ ১১ ডিসেম্বর থানায় ওসির কক্ষে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সদা মিষ্টিভাষী পুলিশ কর্মকর্তা ছিলেন সকলের আছে প্রিয়জন। বন্ধু সুলভ আচরণের অধিকারী ওসি শাহিন আকতার পুলিশের সেবা প্রদানে বিচক্ষণতার সহিত দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুনঃ   আরএমপি সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া

২০১১ সালে কর্মজীবন শুরু করে আরএমপিতে যোগদান করেন ২০১৬ সালের অক্টোবর মাসে। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন বিগত ৭ বছর ধরে।

আরএমপির বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন, বুদ্ধিমত্তা ও সাহসীকতার জন্য সিআইডিতেও দায়িত্ব পালন করেছেন।

গত ১৫ আগষ্ট ২০২৪-এ তিনি আরএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। তার পূর্বে তিনি মতিহার থানায় অফিসার ইনচার্জ ( তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

এয়ারপোর্ট থানার একাধিক পুলিশ কর্মকর্তারা জানান ওসি শাহিন আকতার খুব অল্প সময়ে থানার সকল স্টাফদের সাথে আপনজন হয়ে গেছিলেন। তিনি অত্যান্ত ভালো মনের মানুষ আমরা তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি।

আরও পড়ুনঃ   মাঠ থেকে হাসপাতাল হয়ে সাজঘরে বুমরাহ, স্ক্যান রিপোর্টের অপেক্ষায় ভারত

এ বিষয়ে শাহিন আক্তার বলেন এটা পুলিশের নিয়মিত বদলি, দীর্ঘদিন আরএমপির বিভিন্ন থানায় কর্মরত ছিলাম রাজশাহী শহর অত্যন্ত শান্তি প্রিয় একটি জায়গা এখানকার মানুষজন অত্যান্ত ভালো, কাজ করে অনেক ভালো লেগেছে। তিনি আরও বলেন ইন্সপেক্টর হিসেবে পিবিআই এ যোগদান করবো, চেষ্টা করবো সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে, আমার জন্য আপনারা দোয়া করবেন। ”

শাহিন আকতার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বাসিন্দা, পিতা-মাতা, স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে তার সুখী পরিবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST