১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শেষ সময়ে এক ঘণ্টা স্থগিত পাকিস্তানের ম্যাচ, খেলা নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচটি রুপ নিয়েছে অলিখিত নক আউটে। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচটি নির্ধারিত সময়ের চাইতে এক ঘণ্টা স্থগিত রাখা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মুখপাত্র আমির মির এই তথ্য জানিয়েছেন।

অবশ্য ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানোর বিষয়টি কে অনুমোদন করেছেন তা নিশ্চিত করা হয়নি। এমনকি পাকিস্তান ক্রিকেট দল ম্যাচটি খেলবে কিনা তাও পরিষ্কার করা হয়নি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। যদিও পরবর্তীতে তারা সেই ঘোষণা থেকে সরে আসে বলে জানিয়েছিল কিছু গণমাধ্যম।

আরও পড়ুনঃ   আইএল২০-তে দল পেলেন পাকিস্তানের ৫ ক্রিকেটার, খেলা নিয়ে শঙ্কা

এদিকে পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টিম হোটেল ছেড়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম ক্রিকবাজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের টিম হোটেল ছাড়ার কথা ছিল। তবে এক ঘণ্টা পর মাঠের উদ্দেশ্য রওনা দিয়েছেন তারা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ছিল। এখন তা এক ঘণ্টা পেছানো হয়েছে।

আমিরাতের বিপক্ষে ম্যাচে জিতলে পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে যাবে। পিসিবির মুখপাত্র জানিয়েছেন, পিসিবি ও আইসিসির চেয়ারম্যান মহসিন নাকভি সাবেক দুই পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে ম্যাচটির বিষয়ে দুবাইতে একটি বৈঠক করছেন।

আরও পড়ুনঃ   ক্রীড়াঙ্গনের বাজেট বাড়ছে, ২৪২৩ কোটি টাকার প্রস্তাব

ভারতের বিপক্ষে ম্যাচের পর রেফারি অ্যান্ডি পাইক্রফটকে তাদের ম্যাচ থেকে বাদ দেওয়ার দাবি তোলে পিসিবি। আইসিসি তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় পিসিবি ম্যাচ বয়কটের হুমকি দেয়। বিষয়টি নিয়ে আইসিসি, এসিসি ও পিসিবি একটি বৈঠকও করেছে। কিন্তু সমঝোতা হয়নি বলে দাবি করেছে সংবাদ মাধ্যম।

পিসিবির শীর্ষ পর্যায় থেকে সংকেত না পাওয়ায় নির্ধারিত সময়ে টিম হোটেল ছাড়েনি পাকিস্তানের ক্রিকেটাররা। তবে আমিরাত দল নির্ধারিত সময়ে স্টেডিয়ামে এসে ম্যাচ পূর্ব গা গরম সারছেন। সম্প্রচার মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন কয়েকজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST