১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শিশু হাফসাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা: গ্রেপ্তার আরও ১

পাবনা প্রতিনিধি : পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নিহতের মা রিতু খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। এতে তিনজন নামীয়সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় নতুন করে পান্না সরদার (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার তিন নামীয় আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে পাবনা টেক্সটাইল কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনাদিন রাতেই সাব্বির ও রমজান নামের দুজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকার টিপু সরদারের ছেলে সাব্বির সরদার (২৬), ছবেদ আলীর ছেলে রমজান আলী (৩০) ও খালেক সরদারের ছেলে পান্না সরদার (২৮)। সাব্বির ও রমজানকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সোমবার বিকেলে পান্নাকেও আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে পিতা-পুত্র নিহত

সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, মরদেহের সুরতহালে ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তেও ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। হাসপাতালের চিকিৎসকরাও একই ধরনের তথ্য দিয়েছেন।

নির্মম এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার সকালেই উত্তাল হয়ে ওঠে উত্তর শালগাড়িয়া সরদারপাড়া এলাকা। নিহত হাফসার স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

পরে তারা শহরের প্রধান সড়ক অবরোধ করে সকল আসামিকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। প্রায় এক ঘণ্টার এ অবরোধে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানার ওসি আব্দুস সালাম ঘটনাস্থলে এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুনঃ   বিজয় দিবসে সুজানগরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উল্লেখ্য শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টার পর থেকে শিশু হাফসাকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে মাইকিং করে খোঁজাখুঁজি চলতে থাকে। প্রায় দুই ঘণ্টা পর রাত আটটার দিকে বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে পাটিতে মোড়ানো কাদামাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। হাফসা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের প্রবাসী হাফিজুর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, হাফসার নানার বাড়ির পাশের বাগানটি দীর্ঘদিন ধরে বখাটে, মাদকসেবী ও জুয়াড়িদের আড্ডাস্থল ছিল। তাদেরই এ হত্যার সাথে সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST