১১ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

ছবি- আটক স্বামী মিজানুর রহমান ভেজু।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে স্ত্রী মোসা. নাসিমা বেগমকে হত্যা করে লাশ টয়লেটে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী মিজানুর রহমান ভেজুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১০ মার্চ দিবাগত রাতে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে।

বিক্ষুব্ধ জনতা মিজানুর রহমানকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। প্রতিবেশী সোহবুল হক জানান, বুধবার (১১ মার্চ) অতি সকালে প্রতিবেশী মোসা. মনোয়ারা বেগম মিজানুর রহমানের বাড়ির ছাদে ডাল শুকানোর জন্য গেলে বাড়ির সব ঘরের দরজা বন্ধ ও বাড়ির উঠানে রক্ত দেখে চেঁচামেচি করলে ঘটনাটি জানাজানি হয় এবং বাড়ির পাশে একটি টয়লেটে লাশ দেখতে পায়।

আরও পড়ুনঃ   মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

এ সময় এলাকাবাসী মিজানুর রহমানকে পাশবর্তী হাঙ্গামী গ্রাম থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে শয়ন ঘরে রক্তের দাগ,পড়ে থাকা এলোপাতাড়ি কাপড় ও বিছানা, কোদলের একটি ভাঙ্গা ব্যাট ও ক্রিকেট খেলার একটি স্ট্যাম্ব। ঘর থেকে লাশ টেনে হেচড়ে নিয়ে যাওয়ার ।

আরও পড়ুনঃ   জাতীয় পার্টি জাতীয় বেইমান : হাসনাত আবদুল্লাহ

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন করিব জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত নাসিমা বেগমের স্বামীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৩

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৪

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৫

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৬

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৭

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৮

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

৯

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১০

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১১

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১২

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৩

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৫

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৬

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৭

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৮

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২০

Design & Developed by: BD IT HOST