২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শার্শায় সাংবাদিক মনির মুক্তির দাবিতে মানববন্ধন, ওসির অপসারণ দাবি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি’র নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

এতে অংশ নেন বেনাপোল, শার্শা,ও বাগআঁচড়া কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনি’র মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান সহ শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করেন।

আরও পড়ুনঃ   কাজীরহাট-আরিচা নৌরুটে ৪ মাস পর ফের চালু স্পিডবোট সার্ভিস

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিছেন। এসময় বক্তারা ওসির অপসারণের দাবু তোলেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মনিরুল ইসলাম মনি’র মুক্তি নিশ্চিত করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি বকুল মাহাবুব সহ-সভাপতি মো.জামাল হোসেন, কাজী শাহজাহান সবুজ, যুগ্ন সাধারন সম্পাদক সাজেদুর রহমান,,সীমান্তপ্রেসক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শহিন,সহ-সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আয়ূব হোসেন পক্ষী,মো.লোকমান হোসেন রাসেল, বন্দরপ্রেসক্লাবের সভাপতি আজিজুল হক,আনিসুর রহমান,শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শহীন,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক সেলিম আহম্মেদ,ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুনঃ   প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ট্রাক চালকের আমৃত্যু কারাদণ্ড

উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করায়। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST