৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

অনলাইন ডেস্ক : বরাবরই দুই ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই সিনেমাটি নির্মাণ করবেন আবু হায়াত মাহমুদ। যদিও সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি।

জানা গেছে, গত বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে এই সিনেমার চুক্তি স্বাক্ষর হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ খবরটি জানিয়েছেন।

এর মাঝে একটি ভুয়ো ফটো কার্ড ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হয়, এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকারকে। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচা হচ্ছে নেটিজেনদের মাঝে।

আরও পড়ুনঃ   যিশুর সাফল্যের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট নীলাঞ্জনার

ভুয়ো ফটো কার্ডে দেখা যায়, ‘পিচ্চি হান্নান’ চরিত্রে মোশাররফ করিম, ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, আর প্রধান নারী চরিত্রে মধুমিতা রয়েছে।

এদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার সেই ফটো কার্ড শেয়ার করে পরিচালকে ট্যাগ করে লিখেছেন, ‘এটা কি কো- প্রোডাকশনের মুভি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে ফিমেল লিড রোল করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাষ্টিং হচ্ছে?’

আরও পড়ুনঃ   পরকীয়া কী, আমি বুঝি না : মিথিলা

পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘বাংলাদেশের এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে, কলকাতার অচল সিরিয়ালের মেয়ে গুলারে তুলে নিয়ে আসে, বিদ্দা সিনহা মিম! পুজা চেরী! নুসরাত ফারিয়া! মন্দিরা চক্রবর্তী – তুশি! আরও অনেক আছে এই নায়িকা গুলো বেকার, কত সুন্দর তারা অভিনয় এ দক্ষতা ও ভালো।’ আরেকজনের কথায়, ‘একমত তবে মধুমিতা কেন? কলকাতায় বা বাংলাদেশে কি আর ভাল অভিনেত্রী নেই?’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST