১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহীতে কম্বল বিতরণ

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম- এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে৷

রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের উদ্যোগে সোমবার বিকেল চারটায় নগরীর সোনাদিঘী মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও রাজপাড়া থানা যুবদলের আহবায়ক আতাউর রহমান বাঁধন৷

আরও পড়ুনঃ   ‘বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার বীজ বোপন করেছিলেন’- মেয়র লিটন

এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, আরিফ হাসান ও মুজিবুল হক মিলন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিপলু, যুবদল নেতা জাকিরুল ইসলাম সজিব, মহানগর যুবদলের সহ দপ্তর সম্পাদক আখতারুল হাসান অপুসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের পাশাপাশি তিনি বহুদলীয় গণতন্ত্রের ধারা প্রবর্তন করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম আজও জাতির জন্য অনুকরণীয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

তিনি আরও বলেন, শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। বিএনপি সবসময়ই মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আগামীতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি চালু রাখা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৪

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৭

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৮

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৯

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১১

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৩

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৪

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৫

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৭

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৮

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৯

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST