১৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

লোহার সিলিন্ডারে ৭ দশক কাটিয়ে মারা গেলেন পল

অনলাইন ডেস্ক : ৭০ বছর লোহার সিলিন্ডারে কাটিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা পল আলেক্সান্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোটো ভাই ফিলিপ আলেক্সান্ডার। ফেসবুক পোস্টে ফিলিপ বলেছেন, ‘একজন মহৎ মানুষের সঙ্গে দীর্ঘদিন থাকতে পারা এবং তার জীবনের অংশ হতে পারা নিশ্চিতভাবেই খুবই সম্মানের ব্যাপার। আমার ভাই লাখ লাখ মানুষের অনুপ্রেরণা ছিলেন।’

কী কারণে পলের মৃত্যু হয়েছে, তা ফেসবুক পোস্টে উল্লেখ করেননি ফিলিপ। ১৯৫২ সালে ৬ বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন পল আলেক্সান্ডার। পরে তিনি সেরে ওঠেন ঠিকই, কিন্তু তার ঘাড়-গলার নিচের পুরো শরীর অবশ হয়ে যায়। এ সময় ডাক্তারের পরামর্শে তাকে একটি বিশেষ সিলিন্ডারে ঢোকানো হয়, সেখানে তার ঘাড় ও মাথা বাইরে ছিল।

আরও পড়ুনঃ   আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান : নিরাপত্তা উদ্বেগে ভারত

পোলিওতে পলের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সিলিন্ডারটিতে একটি লোহার ফুসফুস ছিল এবং এমন প্রযুক্তি অনুসরণ করে সিলিন্ডারটি গঠন করা হয়েছিল, যে শ্বাস নিতে গেলে লোহার ফুসফুসটির সহযোগিতা লাগতো তার। যদি সিলিন্ডার থেকে তাকে বের করা হতো, তাহলে শ্বাস না নিতে পেরে কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু হতো তার।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

এই সিলিন্ডারে থাকা অবস্থাতেই পল স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেছেন, আইনের ওপর স্নাতক ডিগ্রি দিয়েছেন এবং অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশ নিয়ে তাতে উত্তীর্ণও হন।

‘মানুষ হিসেবে পল চমৎকার ছিলেন। তিনি খেতে ভালবাসতেন, ওয়াইন ভালবাসতেন, আড্ডা দিতে ভালবাসতেন…সবচেয়ে ভালবাসতেন নতুন কিছু শিখতে। সবসময় হাশিখুশি থাকতেন তিনি,’ ফেসবুক পোস্টে বলেছেন পল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে করোনা হয়েছিল পলের। তার পর থেকেই শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST