১৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লঙ্কা টি-টেনে সাব্বিররা চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক : ফাইনালের চাপ সামলে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়েছিল হাম্বানটোটা বাংলা টাইগার্স। যা সহজেই ডিফেন্ড করেছে বাংলা টাইগার্সের বোলাররা। তাতে লঙ্কা টি-টেনের প্রথম আসরে জাফনা টাইটাইনসকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা টাইগার্স।

পাল্লেকেলেতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোহাম্মদ শাহজাদ। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি টাইটানস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে জাফনা। ৫ বলে ১০ রান করে ক্যাডমোর ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ব্যর্থ হয়েছেন কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কাও। তাতে ২৮ রানেই ৩ উইকেট হারায় তারা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ডা. সাদির মুক্তির দাবিতে মানববন্ধন

সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররাও। তবে ব্যতিক্রম ছিলেন কেবল টম আবিল। বাকিদের আসা-যাওয়ার মিছিলেও তিনি ২৭ বলে অপরাজিত ৫৪ রান করেছেন। তবে সেটা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শুধুই হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে বাংলা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোহাম্মদ শাহজাদ। তাছাড়া সাব্বিরের ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৬ রান।

দুই ওপেনার শাহজাদ ও কুশল পেরার ব্যাটে দুর্দান্ত শুরু পেয়েছিল টাইগার্সরা। ৬ বলে ৯ রান করে পেরেরা সাজঘরে ফিরলে ভাঙে ৩৫ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার শাহজাদের ব্যাট থেকে এসেছে ১১ বলে ২৬ রান। তাদের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন মিডল অর্ডার ব্যাটাররা।

আরও পড়ুনঃ   নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার

তিনে নেমে ভালো শুরু করেছিলেন সাব্বির রহমান। কিন্তু আরো একবার ইনিংস বড় করতে পারেননি। ২ ছক্কা হাঁকানোর পর সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৬ রান।

তাছাড়া দাসুন শানাকা ১০ বলে করেছেন ২১ রান, শেভন ড্যানিয়েল করেছেন ১৫ বলে ২৬ রান। শেষের দিকে ৪ বলে ১০ করেছেন কেনার লুইস ও ২ বলে ১০ করেছেন শাহান আচার্জি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST