৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রোহিত-কোহলিদের শূন্যতা পূরণ হয়ে যাবে দাবি পন্টিংয়ের

অনলাইন ডেস্ক : চলতি বছরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের বিদায়ে ভারতীয় দলে শূন্যতা তৈরি হবে এটা ধারণা সকলেরই। তবে কোহলি ও রোহিত না থাকায় ভারত খুব বেশি ভুগবে বলে মনে করেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং।

অস্ট্রেলিয়াকে অধিনায়ক হিসেবে দুই বিশ্বকাপ জেতা পন্টিং বলেন, ‘এটা সব সময়ই কঠিন ঔষধের মতো। টেস্ট ক্রিকেটে যারা এত দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে গেছে, সেসব ক্রিকেটারদের বদল খোঁজা। কিন্তু কোনো দেশ যদি তাদের শূন্যতা দ্রুত পূরণ করতে পারে, তাহলে সেটা ভারতই পারবে।’

আরও পড়ুনঃ   উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক

এর পেছনে যুক্তিও দিয়েছেন অজি ক্রিকেট কিংবদন্তি, ‘তাদের দেশে প্রচুর প্রচুর তরুণ প্রতিভা রয়েছে। আমি প্রায় ১০ বছর ধরেই আইপিএলে দেখে আসছি, যে যশস্বী জসওয়ালের মতো ক্রিকেটাররা উঠে আসছে। আর তারা আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো পারফরমেন্স করছে।’

আরও পড়ুনঃ   বাগমারায় থানা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নতুন টেস্ট অধিনায়ক গিলের নেতৃত্বে কোনো সমস্যা হবে না বলে মত পন্টিংয়ের, ‘আমার মনে হয় দক্ষতার বদল করাটা বা শূন্যতা ভরাট করাটা সম্ভব, যেটা ভারত করতে পারবে। তবে অভিজ্ঞতার অভাব কিন্তু তাদের টের পেতেই হবে। যদিও শুভমান গিলের মতো তরুণ অধিনায়কের পাশে লোকেশ রাহুল, বুমরাহ রয়েছেন। এই পরিস্থিতিতে বা ট্রানজিশন অধ্যায়টা ভারতই ভালোভাবে সামলাতে পারবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST