৮ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েট প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ সেশনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা আজ শনিবার অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষাটি তিন শিফটে রুয়েটের বিভিন্ন ভবনে সকাল ০৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৯ হাজার ৯১৫ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। প্রথম শিফট, দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে যথাক্রমে ৭৮.৬৭ শতাংশ, ৭৭.৯৮ শতাংশ ও ৭৭.২১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ তিনটি শিফটের ভর্তি পরীক্ষায় মোট ৭৭.৯৫ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তার আইন বাতিল করল অন্তর্বর্তী সরকার

সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৩

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

৪

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৬

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৭

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৯

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১০

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১১

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১২

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১৪

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৫

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৬

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৭

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৯

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

২০

Design & Developed by: BD IT HOST