২০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের পরিবেশ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ বুধবার (২০ নভেম্বর) সকালে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিবেশ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. কবির হোসেন।
সভায় রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও পরিচর্যার সার্বিক অবস্থা পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও শীতকালীন মৌসুমী ফুল গাছ রোপণ, শীতকালীন গাছের পরিচর্যায় পর্যাপ্ত পানি ছিটানো ও গুরুত্বপূর্ণ সড়কে ধুলাবালি রোধে পানি ছিটানো এবং নতুন নতুন সড়কে প্রয়োজনীয় সংখ্যক গাছ রোপণে সরকারি হর্টিকালচার সেন্টারসমূহ থেকে গাছের চারা সংগ্রহ করার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন জায়গায় আগামী বছর গাছের চারা রোপণের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। নগরীর বিনোদন কেন্দ্র ও নদীর ধারে গাছের চারা রোপণ ও তা পরিচর্যায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আব্দুস সালাম, রাসিকের ভাণ্ডার কর্মকর্তা মো. আহসান হাবিব, সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. রকিবুল হক তুহিন, কমিটির সদস্য সচিব মো. তৈমুর হোসেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST