১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন- নুরুজ্জামান লিটন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, রমজান আমাদের সহমর্মিতা ও সহানুভূতির শিক্ষা দেয়। রমজানে তাকওয়ার গুণাবলী অর্জন করে তা বাকি ১১ মাস কাজে লাগাতে হবে।

এছাড়াও দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। দেশে চুরি- ডাকাতি, খুন- জখম, রাহাজানি, সন্ত্রাস- চাঁদাবাজি দূরীকরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান নুরুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বেলপুকুর আইডিয়াল ডিগ্রী কলেজ মাঠে বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

আরও পড়ুনঃ   লগি বৈঠার তাণ্ডবে নৃশংস হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে: সমাবেশে বক্তারা

বেলপুকুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ নূর মোহাম্মদের সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মকবুল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ উল্লাহ, রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা আমীর মাওলানা মনজুর রহমান ও পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   নবীন শিক্ষার্থীদের রাকসু’র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আলোচনা ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, জামিরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, রাজশাহী পূর্ব জেলা শিবির সভাপতি রুবেল আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন, জামায়াত নেতা তাহের হুদা রঞ্জু ও মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST