৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ার দুই প্রদেশ দখলের হুমকি ইউক্রেনের সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক : রাশিয়ার দুই প্রদেশ ক্রুস্ক এবং বেলগোরোদে দখলের হুমকি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেক্সান্দার সাইরিস্কি। এই দু’টি প্রদেশই রাশিয়া-ইউক্রেন সীমান্তঘেঁষা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জেনারেল সাইরিস্কি বলেছেন, শিগগিরই এই দুটি প্রদেশ দখল করবে ইউক্রেন।

এর আগে গত বছরের মাঝামাঝি ক্রুস্ক প্রদেশ দখল করেছিল ইউক্রেনীয় সেনারা। ক্রুস্ককে দখলমুক্ত করতে সে সময় তীব্র সংঘাত হয়েছিল রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে। দু’পক্ষেরই হাজার হাজার সেনা নিহত হয়েছিলেন সেই সংঘাতে। ৬ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর অবশেষে গত এপ্রিলের শেষ দিকে ইউক্রেনীয় সেনাদের ক্রুস্ক থেকে হটিয়ে দেয় রুশ সেনারা।

আরও পড়ুনঃ   মাস্কের সমালোচনায় ট্রাম্প ‘খুব হতাশ’

ক্রুস্কে সংঘাতের তীব্রতায় বিচলিত হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ইউক্রেনীয় সেনারা হটে যাওয়ার পর ক্রুস্ক সফরে গিয়েছিলেন তিনি। সম্প্রতি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর সেইন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় ক্রুস্কের সংঘাতকে ‘বিপর্যয়’ উল্লেখ করে পুতিন বলেছিলেন যে সেই যুদ্ধে ইউক্রেনের ৭৬ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবারের টেলিগ্রাম পোস্টে আলেক্সান্দার সাইরিস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেই ক্রুস্ক ও বেলগোরোদে ফের হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   আবারও বাড়ল তেলের দাম | সময়ের কথা ২৪ : সত্যের সন্ধানে সারাক্ষন : বাংলা খবর

টেলিগ্রাম পোস্টে জেনারেল সাইরিস্কি বলেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করেই ক্রুস্ক এবং বেলগোরোদ দখলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ দুটি প্রদেশে অভিযান চালানো হবে।”

এ ব্যাপরে প্রতিক্রিয়ার জন্য রাশিয়ার সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রুশ সম্প্রচার সংবাদাম্যধম আরটি, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির জন্য গত জুন মাস থেকে ইস্তাম্বুলে সংলাপ শুরু হয়েছে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে; কিন্তু সংলাপের মধ্যেই পরস্পরের মধ্যে হামলা অব্যাহত রেখেছে দুই দেশের সেনাবাহিনী।

সূত্র : আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST