৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান’ বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে বিনোদপুর হয়ে তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালির আগে সকাল থেকেই বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা নিজেদের ব্যানার ও ফেস্টুনসহ ছোট ছোট র‍্যালি নিয়ে জোহা চত্বরে জমায়েত হন। পরে একত্রিতভাবে বের হয় প্রধান বিজয় র‍্যালিটি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “এক বছর আগে যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, তা একটি নতুন সম্ভাবনার জন্ম দিয়েছিল। এখন আমাদের হিসাব করে দেখা উচিত, সেই সম্ভাবনার পথে আমরা কতটা এগিয়েছি।”

আরও পড়ুনঃ   ভারতকে হারিয়ে খুশিতে ভাষা হারিয়েছেন কিউই অধিনায়ক

তিনি আরও বলেন, “আজকের এই র‍্যালি যে ঐক্য তৈরি করেছে, তা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দল-মত নির্বিশেষে সবাইকে এই ঐক্য রক্ষা করতে হবে।”

সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, “এক বছর আগে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা কতটা পূরণ হয়েছে—তা নিয়ে এখন চলছে পর্যালোচনা। আমাদের লক্ষ্য ছিল শাসনব্যবস্থার সংস্কার, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য দূর করা। কিন্তু এক বছর পরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে অমীমাংসিত। আজকের দিনে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা থাকলেও তা এখনও প্রকাশিত হয়নি। শহীদদের বিচারকার্যও সেভাবে শুরু করা সম্ভব হয়নি।”

আরও পড়ুনঃ   তারেক পত্নী জোবাইদা রহমানের সাজা স্থগিত

র‍্যালিতে অংশ নিয়ে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমাদের লক্ষ্য হলো—আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা। একইসঙ্গে আওয়ামী লীগের সব অপকর্মের বিচার নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জাগ্রত হওয়া জনগণের আকাঙ্ক্ষাগুলো বাস্তবে রূপ দেওয়া।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST