২১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল মোহনপুর

স্টাফ রিপোর্টার : সোমবার (২১ জুলাই) বিকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে নিষ্পত্তি হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে মোহনপুর উপজেলা পুঠিয়া উপজেলাকে পরাজিত করে। পুঠিয়া দলের প্রণয় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথি বলেন, আমরা উভয় দলের খেলা দেখে আনন্দিত। চমৎকার খেলা হয়েছে, উভয় দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে। দুই দলের খেলা ভালো হওয়ায় তিনি উভয় দলকেই বিজয়ী বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   শেষের পাতা

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। অনুভূতি ব্যক্ত করেন পুঠিয়া ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারগণ। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আজকের খেলায় ফুটবল বিজয়ী হয়েছে। আমরা চাই ফুটবল ও ক্রিকেট জিতুক, মাদক ও দুষ্কৃতিকারীরা পরাজিত হোক।

আরও পড়ুনঃ   কোচিংয়ে অগ্রিম কোর্স ফি বাতিলসহ ১১ দফা দাবিতে মানববন্ধন 

অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান ট্রফি ও এক লক্ষ টাকার প্রাইজ মানি এবং রানারআপ দলের হাতে রানারআপ ট্রফি ও পঞ্চাশ হাজার টাকা তুলে দেয়া হয়।

এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

উল্লেখ্য যে, আট জুলাই থেকে শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী জেলার ১০টি দল অংশগ্রহণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST