২৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার : রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় চেম্বার অব কমার্স মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাকসুদুল হক রিংকু। শপথ পাঠ শেষে মোনাজাত করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নতুন পর্ষদকে দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও ব্যবসায়িক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন চেম্বারের ২০২৬ এর এই নির্বাচন অতীতের সকল নির্বাচনের চেয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচিত কমিটিকে একত্রিত থেকে রাজশাহীর উন্নয়নের কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।

আরও পড়ুনঃ   বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির ছাত্র নিহত

রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করে সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন কেবল কোনো পদে আসীন হওয়া বা ‘চেয়ার’ পাওয়াই বড় কথা নয়, বরং সেই পদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সঠিক কর্মপন্থা নির্ধারণ করা জরুরি। আর এই কর্মপন্থা তৈরির জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন।

তিনি বলেন বাড়াবাড়ি করে কখনো ভালো কাজ হয় না, বরং যেকোনো টেকসই পরিবর্তনের জন্য ধৈর্য ও সময়ের প্রয়োজন। রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে তিনি সাধারণ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, “আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজশাহীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই”। রাজশাহীকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা।

আরও পড়ুনঃ   পবায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষা, শিল্প ও বাণিজ্যের প্রসার এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল রাজশাহী চেম্বারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট প্রায় ২ হাজার ৯০০ ভোটারের মধ্যে প্রায় ২ হাজার ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST