২৩ মে ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

শনিবার (২৩ মে) বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।-পিআইডি

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী শহর শিক্ষার জন্য একটি গর্বের স্থান এবং শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং এই উপমহাদেশেই শিক্ষার প্রসারে রাজশাহীর নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়।

তিনি শনিবার (২৩ মে) বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে কিন্ডার গার্টেন এসোসিয়েশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষকরাই পারেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ফিরিয়ে আনতে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে । শিশুদের সফলতার পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য । তিনি শিক্ষকদের দায়িত্বকে একজন কুমারের কাজের সাথে তুলনা করেন, যারা মাটি দিয়ে তিলে তিলে একটি সুন্দর রূপ তৈরি করেন। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।

আরও পড়ুনঃ   পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

মন্ত্রী আরও বলেন, রাজশাহীতে আরও শিল্প এলাকা, বড় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে । তিনি শহরটিকে সুন্দর, শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন ।

আরও পড়ুনঃ   ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত সহকারী অধ্যাপক মো. হায়াতুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে কিণ্ডার গার্টেনের শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা অংশগ্রহণ করেন।পরে ভূমিমন্ত্রী কৃতী শিক্ষার্থীদের হতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST