১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার : শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী কর্তৃক আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আজকের এই সুন্দর আয়োজনকে ঘিরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিদ্যালয়ের অনেকেই ভবিষ্যতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হবে। ইতোমধ্যে একজন কৃতি শিক্ষার্থী বিএমএ লং কোর্সে উত্তীর্ণ হয়েছে, এটি বিদ্যালয়ের জন্য গর্বের।

আরও পড়ুনঃ   সাপ আতঙ্কে চর ছাড়ছেন বাসিন্দারা

তিনি আরও বলেন, এই বিদ্যালয় শুধু পড়াশোনার জন্য নয়; ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে অগ্রগামী। শিক্ষার্থীরা সুশিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধে নিজেদের গড়ে তুলবে, এটাই বিদ্যালয়ের প্রত্যাশা। বিদ্যালয়ের মান উন্নয়নে কর্তৃপক্ষ কাজ করছে। কোচিং নির্ভরতা কমিয়ে বিদ্যালয়েই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কষ্ট ছাড়া কোনো সফলতা আসে না। পরিশ্রমকে ভালোবাসতে হবে, চরিত্রবান হতে হবে এবং পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে। সবশেষে বিদ্যালয়ের সুনাম ধরে রেখে ভবিষ্যতে আরও বড় অর্জন করবে তোমরা, এই কামনায় তিনি তার বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৬৯জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তীকালীন থেকে শ্রীলঙ্কার ফুলটাইম কোচের দায়িত্বে জয়সুরিয়া

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি-চলতি দায়িত্ব) মো: গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST