২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ স্কুলের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উপজেলা শিক্ষা অফিস থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যবই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। বুধবার গোদাগাড়ীসহ জেলার বেশ কয়েকটি উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ স্কুলের জন্য বই সংগ্রহ করে নিয়ে যান।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ বই এবং নবম শ্রেণীর কিছু বই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই উপজেলা পর্যায়ে এখনো না পৌঁছানোয় ওই শ্রেণীর বই বিতরণ শুরু করা যায়নি। শিক্ষা অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে অবশিষ্ট বইগুলো উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর কথা রয়েছে। বই পৌঁছানো মাত্রই তা স্কুলগুলোতে সরবরাহ করা হবে।

আরও পড়ুনঃ   ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র : জাতিসংঘ মহাসচিব

বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত বছর নতুন শিক্ষাবর্ষ শুরুর তিন থেকে চার মাস পর শিক্ষার্থীরা পুরোপুরি বই হাতে পেয়েছিল। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এ বছর তারা শিক্ষাবর্ষের শুরুতেই সম্পূর্ণ পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর প্রত্যাশা করছেন।

জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান বলেন, “আমরা আশা করছি শিক্ষার্থীরা বছরের শুরুতেই পাঠ্যবই পাবে। তবে বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হবে কি না এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।”

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে টর্চ লাইটের আঘাতে খুন হয় দাদী, কথিত স্বামী সহ নাতনী আটক

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। এর বিপরীতে প্রথম ধাপে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বই সরবরাহ শুরু হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বই হাতে পাবে বলে আশা করছে শিক্ষা বিভাগ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

২

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৪

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৫

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৬

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

৮

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১০

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১২

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৩

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৪

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৫

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৬

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৭

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১৮

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১৯

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST