১৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পালিত হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস

স্টাফ রিপোর্টার : আজ (১৫ই অক্টোবর) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার। দিবসের এবারের প্রতিপাদ্য ‘হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি। ‘
প্রধান অতিথির বক্তৃতায় টুকটুক তালুকদার বলেন, সাদাছড়ি নিরাপত্তা দিবসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মহল থেকে সচেতনতা সৃষ্টি করা, দৃষ্টি প্রতিবন্ধীদেরকে সচেতন করা। তাদের পাশাপাশি আমরা যারা সুস্থ-সবল আছি তারাও যেন তাদের প্রতি সহনশীল হই। কারণ সাদাছড়ি দেখেই মানুষ অন্ধ ব্যক্তিটিকে চিনতে পারবে।
তিনি বলেন, একজন দৃষ্টি প্রতিবন্ধী লোককে যখন আমরা রাস্তায় দেখি তার প্রতি সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার প্রবণতা আমাদের এখনো কম রয়েছে। যারা দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে কাজ করে তারা ব্যতীত সাধারণ মানুষ দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্যে সাধারণত কম এগিয়ে আসে। শুধু দিবস পালনের মধ্য দিয়ে তাদেরকে সহানুভূতি না জানিয়ে, আমরা যেন প্রতিদিন তাদের প্রতি সহমর্মী হই।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোছাঃ হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রতিবন্ধী ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে পাঁচটি সাদা ছড়ি বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST