২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে থানায় নিজের পিস্তলের গুলিতে আহত এসআই

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পিস্তলের ফায়ারিং পিন ‘মেরামত’ করতে গিয়ে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বুধবার দিবাগত রাত ১১টা ৮ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এ ঘটনা ঘটে। রাতেই ওয়ারেস আলী (৫০) নামের ওই এসআইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, ওয়ারেস আলী ৩০ বছরের বেশি সময় ধরে পুলিশে চাকরি করছেন। কনস্টেবল পদে চাকরিতে যোগদান করা ওয়ারেস পদোন্নতি পেয়ে প্রথমে সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পরে এসআই হন। তিনি অস্ত্র চালনায় অভিজ্ঞ। তবে দুর্ঘটনাবশত গুলিটি বেরিয়ে গেছে। গুলিটি তাঁর পায়ে হাঁটুর ওপরে লাগে। তিনি এখন শঙ্কামুক্ত।

আরও পড়ুনঃ   দিনে দুপুরে তানোরে মোবাইলের দোকানে চুরি

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘ওয়ারেস আলীর নামে ইস্যু করা পিস্তলটির ফায়ারিং পিনে সমস্যা হয়েছিল। তিনি সেটি মেরামত করার চেষ্টা করছিলেন। দুর্ঘটনাবশত ট্রিগারে চাপ লেগে তখন গুলিটি বেরিয়ে যায়। গুলিটি হাঁটুর ওপরে লেগে পায়ের একপাশের মাংস দিয়ে বের হয়ে গেছে। তাই তিনি ঝুঁকিমুক্ত, তা না হলে বড় ক্ষতি হতো।’

আরও পড়ুনঃ   দেড়শ ছুঁয়ে অপরাজিত মুশফিক

ওসি বলেন, ‘আপাতত ওয়ারেস আলী শঙ্কামুক্ত। ঘটনার পর রাতেই তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST