১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জাতীয় সবুজ সংহতি সমাবেশ উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জাতীয় সবুজ সংহতি সমাবেশ উদযাপন উপলক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১২ আগস্ট, মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস ও গ্লোবাল ডে অফ এ্যাকশন ফর ইয়ুথ ইন এগ্রোইকোলজি উপলক্ষে আয়োজিত কৃষিপ্রতিবেশ, পরিবেশ ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে কর্মশালা শেষে দুপুর ২ টায় উন্নয়ন গবেষণা প্রতিষ্টান বারসিক এর আঞ্চলিক কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্টী কালচারাল একাডেমীতে আগামী ১৮ আগষ্ট ২০২৫ তারিখে দিনব্যাপী বাংলাদেশের বিভিন্ন কৃষিপ্রতিবেশ অঞ্চলের যৌথ সমন্বয়য়ে প্রাণ প্রকৃতি, কৃষি প্রতিবেশ ও জলবায়ু সুরক্ষায় জাতীয় সবুজ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্টান বারসিক, সবুজ সংহতি এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠানকে সুষ্ঠু সুন্দরভাবে বাস্তবায়ন করতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ থেকে ১৩ সদস্যবিশিষ্ট আয়োজন উদযাপন কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ   ১৪ বছর বয়সেই সহ-অধিনায়ক হলেন ভারতের সূর্যবংশী

কমিটির আহবায়ক নির্বাচিত হন বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক এবং সদস্য সচিব নির্বাচিত হন বরেন্দ্র ইযুথ ফোরামের সদস্য পলি রানী প্রামানিক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মোখলেছুর রহমান সুন্দরী, মো. শহিদুল ইসলাম, জুলফিকার আলী হায়দার ও সালমান ফার্সী; যুগ্ম সদস্য সচিব পদে তাহমিদ জাকি, হাসিবুল হাসনাত রিজভি, মাসুম মাহবুব ও সিফাত শাহরিয়ার কিয়াম এবং সদস্য পদে মনিকা মারান্ডি, শাহাদাত হোসেন ও মাহমুদুল হাসান প্রামানিককে নির্বাচিত করা হয়। এছাড়া চারটি কৃষিপ্রতিবেশ অঞ্চল থেকে আগত কৃষক ও যুবরা এই কমিটির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ   ওয়ানডে ‘ক্রাইসিস’ কাটাতে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

কমিটিতে কৃষিপ্রতিবেশ উপকুলীয় অঞ্চল থেকে রামকৃষ্ণ জোয়ার্দার, হাওর কৃষিপ্রতিবেশ অঞ্চল থেকে শংকর ম্রং, নদীবিধৌত পলল বেষ্টিত কৃষিপ্রতিবেশ অঞ্চল থেকে বিমল রায়, বরেন্দ্র অঞ্চল থেকে গবেষক মো. শহিদুল ইসলাম, রাজশাহী সবুজ সংহতির আহবায়ক নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল, সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রমকে উক্ত কমিটির উপদেষ্টা নির্বাচন করা হয়। জাতীয় সমাবশের উদ্দেশ্যগুলো সঠিকভাবে বাস্তবায়নে উক্ত কমিটি কার্যকরভাবে ভূমিকা পালন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST