২৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে সুমন মিয়াসহ (২৪) প্রকৃত পরীক্ষার্থী ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করে। পরে রাতে তাঁদের বিরুদ্ধে নগরের রাজপাড়া থানায় মামলা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমান।

প্রক্সি দিতে বসা সুমন মিয়ার বাড়ি কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের। তিনি শাজজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। অন্য দুজন হলেন রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের মো. রাকিব (১৯) ও রাজশাহী নগরের বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)।

আরও পড়ুনঃ   ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে খুলনায় রওশনপন্থী জাপা নেতার রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) জিলালুর রহমান জানান, বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমনের সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সুমন জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন।

আরও পড়ুনঃ   জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে সুমনকে পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তাঁর সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

তিনি আরও জানান, সুমন মিয়া শাজজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বেকার আছেন। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। মামলা দায়েরের পর তিন আসামিকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST