১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

স্টাফ রিপোর্টার : আগামী ১৭ জুন পবিত্র পবিত্র ঈদুল আজহা। শহরের ঈদগাহ গুলোতে চলছে ঈদের নামাজের প্রস্তুতি।
রাজশাহীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবার সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদগাহে নামাজ হবে না। সেক্ষেত্রে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদ সহ এলাকা ভিত্তিক মসজিদ্গুলোতে।

হযরত শাহমখদুম (র.) দরগা এস্টেটের তত্ত্বাবধায়ক মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বর্ষপূতি অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় গত বুধবার এ সিদ্ধান্ত হয়েছে। রাজশাহীর অন্যান্য ঈদগাগুলোর পরিচালনা কমিটি সুবিধামতো সময়ে জামাতের সময় নির্ধারণ করে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর অন্যান্য বড় ঈদ জামাতগুলোর মধ্যে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সকাল ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে। নগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে সকাল ৭টা ও সকাল ৮টায় দুটি জামাত হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠেও নামাজ হবে সকাল ৭টায়। ভাটাপাড়া ঈদ্গাহ ময়দানে সাড়ে ৭ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের জন্য এখন ঈদগাহ প্রস্তুতের কাজ চলছে।

আরও পড়ুনঃ   রাজশাহী কেন্দ্রীয় উদ্যান মসজিদ নির্মাণকাজের উদ্বোধন

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বলেন, ঈদগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সবখানেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুরোনো সিসি ক্যামেরাগুলো ঠিক আছে কিনা সেটিও দেখে নিতে বলা হয়েছে। ঈদের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST