১৮ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (১৭ মার্চ) রাজশাহী জেলার বাঘা থানাধীন হেলালপুর গ্রামস্থ মোঃ মিটুল হোসেনের বসতবাড়ির পিছনের গেইটের সম্মুখ হতে রাত ৯.৪০ মিনিটে একজন মাদককারবারিকে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোছাঃ চম্পা বেগম (৩৯)। মোছাঃ চম্পা বেগম রাজশাহী জেলার বাঘা থানার হেলালপুর গ্রামের মোঃ মিটুল হোসেনের মেয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজশাহী জানান, রাজশাহী জেলার ডিবি ১৭ মার্চ রাত ৯.২০ মিনিটে বাঘা থানাধীন মীরগঞ্জ মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাঘা থানাধীন হেলালপুর গ্রামস্থ মোঃ মিটুল হোসেনের বসতবাড়ির পিছনের গেইটের সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশ গত ১৭ মার্চ রাত ৯.২০ মিনিটে অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোছাঃ চম্পা বেগম এর দেহ তল্লাশি করে তার পরিহিত পেটিকোট এর ডান কোচর হতে একটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাগে অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   চোরাকারবারি সন্দেহে আটক, তল্লাশি করে সোনার ২০০ আংটি উদ্ধার

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST