১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলনের আমির (চরমোনাইয়ের পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। বিদ্যমান পদ্ধতির নির্বাচনে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১০ অক্টোবর) ইসলামী শ্রমিক আন্দোলনে প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর। তিনি বলেন, ইসলামকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশের সুযোগ কাজে লাগাতে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি জরুরি।

আরও পড়ুনঃ   তানোরে তালন্দ ইউপির কৃষক দলের আহবায়ক কমিটি গঠন

সমাবেশে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না। মালিক-শ্রমিক দ্বন্দ্ব থাকবে না।

পিআরের দাবিতে গণমিছিল
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে শুক্রবার ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ সব বিভাগীয় শহরে সমাবেশ ও গণমিছিল করে ইসলামী আন্দোলন। ঢাকার গণমিছিল হয় সোহরাওয়ার্দী উদ্যান থেকে।

আরও পড়ুনঃ   বাংলাদেশ–পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি

এতে বক্তারা বলেছেন, এতগুলো দল ধারাবাহিকভাবে আন্দোলন করছে কিন্তু পিআর নিয়ে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। জুলাইয়ের রক্তের চাহিদা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী বিলোপের ব্যবস্থা করা। এ দাবির প্রতি সরকারের উদাসীনতা গ্রহণযোগ্য না। মিছিলে নেতৃত্ব দেন চরমোনাই পীর। ছিলেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST