৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রশিদের ঝড় থামিয়ে আফগানদের হার নিশ্চিত করলেন রউফ

অনলাইন ডেস্ক : ৯৭ রানে ৭ উইকেট হারিয়েই হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল আফগানিস্তান। এরপর ৫ ছক্কায় ঘুরে দাঁড়ানোর জোরালো ইঙ্গিত দেন অধিনায়ক রশিদ খান। তবে শেষ হাসিটা হাসলেন হারিস রউফ। রশিদের ঝড় তো থামালেনই, পাশাপাশি ৪ উইকেট শিকার করে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ৩৯ রানের জয় নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের আগমুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে গতকাল (শুক্রবার) থেকে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হয়েছে। যার প্রথমটিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১৮২ রানের বড় পুঁজি এনে দেন অধিনায়ক সালমান আলি আগা। বিপরীতে লক্ষ্য তাড়ায় আফগানিস্তানের রশিদ বাদে বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। এক বল বাকি থাকতেই তারা গুটিয়ে গেছে ১৪৩ রানে।

শারজাহতে আগে ব্যাটিংয়ে নেমে পাক ওপেনার সাহিবজাদা ফারহান প্রথম ওভারে একটি করে ছক্কা ও চার মেরে শুরু করেন। তৃতীয় ওভারে আরেকটি ছক্কার পর ১০ বলে ২১ রান করে তিনি আউট। অস্বস্তিতে থাকা সাইম আইয়ুবও ১৬ বলে ১৪ রানে বিদায় নেন। ফখর জামান (১৭ বলে ২০), হাসান নেওয়াজরাও (১৩ বলে ৯) বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম উইকেটে সালমান ও মোহাম্মদ নওয়াজ ইনিংসসেরা ৫৩ রানের জুটিতে দলকে এগিয়ে নেন।

আরও পড়ুনঃ   বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার

নওয়াজ ১১ বলে ২ ছক্কা ও এক চারে ২১ রান এবং সালমান ৩৩ বলে পূর্ণ করেন চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি (৩টি করে চার-ছক্কায় ৫৩ রানে অপরাজিত)। ১৩ বলে ১৫ রান করে মোহাম্মদ হারিস আউট হলেও একটি করে চার ও ছক্কায় ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ। আফগানিস্তানের পক্ষে পেসাররা খরুচে হলেও, স্পিনার রশিদ, মোহাম্মদ নবি ও মুজিব-উর-রহমান নিয়ন্ত্রিত বোলিংয়ে একটি করে উইকেট শিকার করেন। ফরিদ আহমেদ নেন ২ উইকেট।

লক্ষ্য তাড়ায় ধীরগতির শুরুর পর শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে দলীয় ১৭ রানে ফেরেন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান (৯)। ৫১ রানের জুটিতে সেই ক্ষত সারানোর প্রচেষ্টা চালান রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ অটল। গুরবাজ ২৭ বলে ৩৮ এবং ১৯ বলে ২৩ করেন সেদিকউল্লাহ। ১১.২ ওভারে ৯২ রান তুলে ঠিকমতোই আগাচ্ছিল আফগানিস্তান। এরপর ৯৩ রানে পরপর তিন উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা। সেদিকউল্লাহ’র পরপর আউট করিম জানাত (০) ও দারউইশ রাসুলি (১৩ বলে ২১)।

আরও পড়ুনঃ   তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার ও মতবিনিময়

আফগানদের স্কোরবোর্ড দ্রুতই ৯৭/৭–এ পরিণত হয় আজমতউল্লাহ ওমরজাই (০) ও মোহাম্মদ নবির (৩) বিদায়ে। ক্রিজে নেমে রশিদ চতুর্থ বলেই ছক্কা মারেন আফ্রিদিকে। এরপর সুফিয়ান মুকিমের পরপর দুই বলে মারেন ছক্কা-চার এবং পরের ওভারে রউফকে তিনটি ছক্কা হাঁকান। আরেকটি ছক্কার চেষ্টায় ওই ওভারেই শেষ হয় তার ঝড়ো ইনিংস। আফগানিস্তানের ক্ষীণ আশাও সেখানেই শেষ হয়ে যায়। ১৬ বলে ৫ ছক্কা ও এক চারে ৩৯ রান করেন রশিদ।

৩১ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার হারিস রউফ। এ ছাড়া আফ্রিদি, নওয়াজ ও সুফিয়ান মুকিম ২টি করে শিকার ধরেন। যদিও প্রথম ইনিংসে ভিত গড়ে দেওয়া ফিফটি করে সালমান আগা ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST