১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ মমতা, বললেন— অপূরণীয় ক্ষতি

অনলাইন ডেস্ক : না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ভারতের টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা। বয়সজনিত সমস্যা নিয়ে মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বুধবার (৯ অক্টোবর) রাতে মৃত্যু হয় তার।

এদিকে টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান তথা প্রথম সারির শিল্পপতি রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রতন টাটার মৃত্যুকে শিল্পজগতের অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে মমতা বলেছেন, “রতন টাটার মৃত্যুতে শোকাহত। টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা এবং একজন জন-উৎসাহী জনহিতৈষী মানুষ। তার মৃত্যু শিল্পজগতে অপূরণীয় ক্ষতি। তার পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।”

আরও পড়ুনঃ   ইরানের সঙ্গে এখনো চুক্তি ‘সম্ভব’: ট্রাম্প

অন্যদিকে রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রতন টাটা একজন দূরদর্শী মানুষ ছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া শোকপ্রকাশ করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও।

মৃত্যুকালে রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এজন্য নিয়মিত চেকআপেও থাকতে হতো তাকে। জানা গিয়েছিল, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা।

কিন্তু বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটা শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষে বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুনঃ   গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৮০ সাংবাদিক

এই ঘটনায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের অ্যাকাউন্টে রতন টাটার সঙ্গে ছবি পোস্ট করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি লিখেছেন, রতন টাটা একজন দূরদর্শী মানুষ ছিলেন। একজন অসাধারণ মানুষ ছিলেন। তার নম্রতা এবং আমাদের সমাজের উন্নতিতে তার ভূমিকার জন্য রতন টাটাকে মনে রাখবে সবাই।

শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীও। ভারতের এই বিরোধীদলীয় নেতা লিখেছেন, “ব্যবসার জগতে এক ছাপ ফেলেছেন তিনি”।

এছাড়া শোকপ্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “রতন টাটা ছিলেন ভারতীয় শিল্পের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আমি শোকাহত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST