১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘যে কোনো দলকে হারাতে পারি’, ওমানকে হারিয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

অনলাইন ডেস্ক : ওমানকে হারিয়ে ভারতকে এক রকম হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আগামীকাল রোববার এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছে। তার আগেই লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন পাক অধিনায়ক।

এশিয়া কাপের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওমানের বিপক্ষে পাকিস্তান কত বড় ব্যবধানে জিতবে সেই আলোচনাই চলার কথা। যদিও নিজেদের ব্যাটিংয়ে ঠিক আহামরি প্রদর্শনী দেখাতে পারেনি পাকিস্তান। বিপরীতে বোলিংয়ে সম্ভাবনার ইঙ্গিত দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে মুখ থুবড়ে পড়েছে। ১৬০ রান তাড়া করতে গিয়ে তারা মাত্র ৬৭ রানেই অলআউট হয়। ফলে ৯৩ রানের বড় জয়ে টুর্নামেন্ট শুরু করে সালমান আগার দল।

আরও পড়ুনঃ   ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি

ওমানের বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসী আগা। পাক অধিনায়ক বলছেন, ‘গত দু’-তিন মাস ধরে আমরা বেশ ভালো ক্রিকেট খেলছি। আমি কথাটা বার বার বলছি। ত্রিদেশীয় সিরিজ জেতার পর এশিয়া কাপের প্রথম ম্যাচেও সহজ জয় পেয়েছি আমরা। এ রকমই ভালো ক্রিকেট খেলতে চাই। পরিকল্পনা অনুযায়ী খেললে যে কোনও দলকে হারাতে পারি আমরা।’

পাকিস্তানের অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, ভারতকে তারা গুরুত্ব দিলেও বাড়তি সমীহ করছেন না। পরপর ম্যাচ জেতায় দলের সবাই যথেষ্ট আত্মবিশ্বাসী। ইতিবাচক মানসিকতা নিয়েই সূর্যকুমারদের বিরুদ্ধে মাঠে নামবেন তারা। যদিও ওমানের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। মোহাম্মদ হ্যারিস (৪৩ বলে ৬৬) ছাড়া আর কেউ ভালো রান করতে পারেননি। ওমানের বোলিং আক্রমণের সামনে আঘার দলের পাঁচ ব্যাটার দু’অঙ্কের রান করতে পারেননি। ওপেনার সাইম আয়ুব এবং আঘা নিজে শূন্য রানে আউট হয়েছেন।

আরও পড়ুনঃ   জেল গেটে মায়ের লাশ দেখলেন, জানাযা-দাফনের অনুমতি পাননি আসাদ

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছেন সূর্যকুমাররা। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ জিতেছে ৯৩ রানে। রোববার মুখোমুখি হবে দু’দল। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এবং পাকিস্তান শেষ বার মুখোমুখি হয়েছিল গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST