২৮ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যেসব দলের ভোটার বেশি নয়, তারা আনুপাতিক নির্বাচন চায়: রিজভী

স্টাফ রিপোর্টার : যেসব রাজনৈতিক দলের ভোটারের সংখ্যা বেশি নয়, তারা আনুপাতিক নির্বাচনব্যবস্থার কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘যাঁরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। যাঁদের ভোটের সংখ্যা বেশি নয়। তাঁরা এটা একটা কৌশল হিসেবে নিয়েছেন। এটা দেশের মানুষ মেনে নেবে না।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। আজ শনিবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন আনুপাতিক হারে নির্বাচন। কেন? আনুপাতিক নির্বাচন কিসের জন্য? এটা কি তৃণমূলের মানুষ বোঝে?’

বিএনপির এই নেতা বলেন, ‘যে সংস্কারের কথা বলছেন, এখানে তো তাহলে সংস্কার হবে না। একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে, এখন সেই দল ঠিক করবে কাকে কাকে এমপি বানাবে। তাহলে তো কেনাবেচা আরও শুরু হবে। এই কারণে দু-একটি রাজনৈতিক দল আনুপাতিক নির্বাচনের কথা বলছে। তারা তাদের লাভটা দেখছে। কিন্তু দলের এবং নিজের জনপ্রিয়তা মিলেই তো নির্বাচিত হন। এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে এটার প্রচলন আছে। কিন্তু তারাও এটা বাতিল করার কথা ভাবছে।’

আরও পড়ুনঃ   বাগমারায় ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াকে বিজয়ের লক্ষ্যে ছাত্রদলের মতবিনিময়

অন্তর্বর্তীকালীন সরকারকে জন-আকাঙ্ক্ষার মধ্যে কাজ করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘জুলাই-আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছে ড. ইউনূস সাহেবকে। তিনি একজন গুণী মানুষ। কিন্তু আমাদের বক্তব্য একটি, জন-আকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য অ্যাজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না।’

রিজভী বলেন, ‘এখনো চালের দাম কমেনি; চিনি, আলুর দাম কমেনি। আলুর মৌসুমে আমাদের তিন-চার টাকা দরে আলু বিক্রি হতো। শেখ হাসিনার কারণে গত বছর থেকে ভারত থেকে আলু আমদানি করতে হয়। এবারও যদি আলু আমদানি করতে হয়, তাহলে মানুষ বলবে ইউনূস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি, তাহলে কী লাভ হলো? অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, শেখ হাসিনার সরকার কত আলেম-ওলামাকে খুন করেছে সেই হিসাব কিন্তু এখনো পাওয়া যায়নি।’

আরও পড়ুনঃ   রাজশাহীর তিন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন

রিজভী আরও বলেন, ‘রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। এই অপরাধের দোসর কে ছিলেন জানেন? আরেকটি রাষ্ট্র, তার নাম হলো ভারত। হাসিনার সব অপরাধ, গুম, খুন, হত্যাকে তারা সমর্থন দিয়েছে। এই দুষ্কর্মে তারা সাথি হয়েছে। দানব নিষ্ঠুর সরকার, একজন মহিলা ফেরাউন দেশকে শাসন করেছে। আর কোনো রাষ্ট্র তাকে সমর্থন দেয়নি। পার্শ্ববর্তী দেশ সমর্থন দিয়েছে। দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে শেখ হাসিনা, অন্য যেসব অপরাধ করেছে, তার প্রত্যেকটির সঙ্গে ভারতের ইন্ধন ছিল।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা মো. সেলিম রেজা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা প্রমুখ। সভাপতিত্ব করেন ওলামা দলের রাজশাহী জেলার আহ্বায়ক তাজ উদ্দিন খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST