৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র উদ্যোগ নিলে আলোচনায় প্রস্তুত রাশিয়া

অনলাইন ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ এলে যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলামেলা আলোচনায় প্রস্তুত রাশিয়া। কাজাখস্তান সফরের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রাশিয়া কখনো কারও সঙ্গে যোগাযোগ প্রত্যাখ্যান করেনি বলেও জানান তিনি। ল্যাভরভ বলেন, যখনই বিষয়টি (আলোচনার কথা) উত্থাপিত হয়, রাষ্ট্রপতি পুতিন তখনই আমাদের অবস্থানের উপর জোর দেন।

আরও পড়ুনঃ   নিজেদের আকাশসীমা খুলে দিলো ইরান

নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে ল্যাভরভ বলেন, একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার চেয়ে কথা বলা সবসময়ই ভালো।

তিনি বলেন, আমরা দেখব কোনো প্রস্তাব আছে কি না এবং আমি আবারো বলছি যে, আমরা সম্পর্ক ছিন্ন করিনি। তবে সেগুলো (আলোচনা) পুনরুজ্জীবিত করার পরামর্শ দেওয়াও আমাদের কাজ নয়। কোনো একতরফা দাবি ছাড়া আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং কীভাবে এগিয়ে যাওয়া উচিত, তা নিয়ে যদি বসার উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা তার জন্য প্রস্তুত থাকব।

আরও পড়ুনঃ   কমালা হ্যারিস নির্বাচনে জিতলে ইসরায়েল ‘ধ্বংস’ হয়ে যাবে : ট্রাম্প

ল্যাভরভ রাশিয়া-মার্কিন সম্পর্কের সমস্যাগুলোকে ‘অত্যন্ত গভীর’ বলেও উল্লেখ করেন, তিনি বলেন, আমেরিকান অভিজাতদের এই ধারণা, আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো প্রতিদ্বন্দ্বীকে দমন করা উচিত, যদি না কেউ মার্কিন বিশ্বব্যাপী আধিপত্য নিয়ে প্রশ্ন তোলে। অবশ্যই এই অবস্থানটি ক্রমবর্ধমান অপ্রাসঙ্গিক হয়ে উঠছে, তবে আমেরিকানরা এই মতাদর্শ মেনে চলে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST