১২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

যারা সমালোচনা করে, তারা আসলে অতটুকুই পারে: মিম

অনলাইন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’ র প্রথম টিজার দেখেই মেতে উঠেছে নেটদুনিয়া। তবে রায়হান রাফি পরিচালিত আলোচিত সিনেমাটির টিজার দেখে প্রশংসার পাশাপাশি অনেকে নকলের অভিযোগ তুলে সমালোচনাও করেছেন। এবার গণমাধ্যমে সে সমালোচনার কড়া জবাব দিলেন দেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মিম ‘তুফান’ এর প্রংশসা করেছেন। তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। এটাতে তো মনেই হয়নি আমাদের বাংলাদেশের ছবি। আমাদের বাংলাদেশে এ ধরনের একটা ছবি হয়েছে।

আরও পড়ুনঃ   ভবিষ্যতে কার কাছে থাকতে চান বুবলী?

এটা আমার মনে হয় সবারই একটা ভালো লাগার বিষয়। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি এ ধরনের একটা ভিন্ন লুকের শাকিব ভাইকে যেন দেখতে পাই।’

সিনেমাটির টিজার নিয়ে ওঠা নেটিজনদের একাংশের সমালোচনারও জবাব দেন মিম। তিনি বলেন, ‘সমালোচনা সবকিছুতেই হবে। যারা সমালোচনা করে, তারা আসলে অতটুকুই পারে।

ঘরে বসে ফেসবুকে দুই–তিনটা কমেন্ট সবাই লিখতে পারে। যে ভালো কাজ করবে, তাকে নিয়েই সমালোচনা হবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। তাই গুরুত্ব দেই না।’

নিজের কাজ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘আমি দুটো ছবির গল্প নির্ধারণ করেছি। এ বছরের শেষে শুটিং শুরু হবে। গল্প দুটো আমার খুব পছন্দ হয়েছে। খুব দ্রুতই নতুন ছবির কাজ শুরু করব। আর আমি খুব উচ্ছ্বসিত। এবারের কোরবানির ঈদটা ভালো কাটবে। হলে গিয়ে সিনেমা দেখব।’

আরও পড়ুনঃ   জেল থেকে বের হয়েই স্ত্রীর কান্না থামালেন আল্লু অর্জুন

মঙ্গলবার সন্ধ্যায় আলফা আই, চরকি, এসভিএফ অফিশিয়াল, শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় ‘তুফান’এর প্রথম টিজার। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST