১৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যশোর মনিহার সিনেমা হল সিনেপ্লেক্সের যুগে পা রাখলো 

যশোর প্রতিনিধি : যশোরের মণিহার সিনেমা হল এখন থেকে সিনেপ্লেক্স। ডিজিটাল যুগে আরও একধাপ এগিয়ে গেলো ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি।

দক্ষিণ এশিয়ার মধ্যে মণিহার প্রেক্ষাগৃহ ছিল দ্বিতীয়তম। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সিনেমাপ্রেমীদের জন্য দেশের বৃহৎ সিনেমা হল মণিহার আনলো নতুনত্ব। শুক্রবার১৫ নভেম্বর  সকাল সোয়া দশটায় সিনে কমপ্লেক্সের দ্বিতীয়তলায় ফিতা কেটে সিনেপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন এস ইসলাম অ্যান্ড সন্স এর পরিচালক নেহাল নাদির।

আরও পড়ুনঃ   র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর মণিহার সিনেমা হলের স্বত্ত্বাধিকারী জিয়াউল ইসলাম মিঠু, ব্যাবস্থাপক ফারুক হোসেন ও তোফাজ্জেল হোসেন।

মনিহার সিনেপ্লেক্সের উদ্বোধনটি যশোরের সিনেমা অঙ্গনে এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে দর্শকরা শুধু সিনেমা নয়, বরং এক ভিন্ন ধরনের বিনোদনের অভিজ্ঞতা পাবেন। সিনেমার প্রতি যশোরবাসীর আগ্রহ ও ভালোবাসা এক নতুন মাত্রায় বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ   ইসলামে নারীর অধিকার বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের যৌথ বৈশ্বিক সম্মেলন

প্রথম দিনে সকাল সাড়ে দশটায় প্রদর্শিত হয় সাকিব খান অভিনিত ছবি ‘দরদ’। ৬৬ আসন বিশিষ্ট আধুনিক সর্বশেষ প্রযুক্তির সিলভার স্ক্রিনে ডলবি স্যারাউন্ড সাউন্ড সিস্টেমে এ সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করছেন দর্শকরা।

যশোরে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর জনি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে ১৪শ’ ৩০ আসন নিয়ে যাত্রা শুরু করে মণিহার প্রেক্ষাগৃহ। এবার তাতে লাগলো নতুনত্বের ছোঁয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

১০

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

১২

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

১৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১৬

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১৭

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST