১৮ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যথাযোগ্য মর্যাদায় রাবিতে শহীদ শামসুজ্জোহা দিবস পালিত

বুধবার (১৮ ফেব্রয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার শাহাদাৎ বার্ষিকী এবং শিক্ষক দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ ড. শামসুজ্জোহার সমাধি ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত জোহা স্মৃতিফলকে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, পেশাজীবী সমিতি, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

আরও পড়ুনঃ   গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা শিক্ষক দিবসে শহীদ শামসুজ্জোহা স্যারের স্বরণে পুষ্পস্তাবক অর্পণ করেছি। বিভিন্ন হল ও বিভাগ থেকে র‍্যালি করা হয়েছে।

তিনি আরও বলেন, কেবলমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়েই আজকের এই দিবসকে পালন করছি। আমরা চাই, আমাদের মতো করে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান এই দিবসটি যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালন করুক। আমরা মনে করি, দিবসটি সারা দেশব্যাপী পালনের জন্য সরকার এ বিষয়ে আরও গুরুত্ব দেবে।

আরও পড়ুনঃ   সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

এসময় আরও উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমান এবং প্রক্টর ড. মাহবুবর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। শহীদ শামসুজ্জোহার স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিবছর এ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST