২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যখন আশা হারিয়ে ফেলি, তখনই সব নতুন করে শুরু হলো : শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক : অভিনেত্রী শবনম ফারিয়া তার কাজ এবং ব্যক্তিগত জীবন— দুই কারণেই ভক্তদের মাঝে থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো বিয়ে করে আবার আলোচনায় এসেছেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে এক ছিমছাম আয়োজনে মসজিদে তাদের বিয়ে সম্পন্ন হয়।

অনুরাগীদের মনে প্রশ্ন ছিল, কেন ফারিয়া আবারও বিয়ের সিদ্ধান্ত নিলেন? সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেসব প্রশ্নেরই উত্তর মেলে। ভিডিওটিতে ফারিয়া তার দ্বিতীয় বিয়ে এবং স্বামী তানজিম তৈয়বকে নিয়ে নানা কথা বলেছেন।

ফারিয়া জানান, তানজিম খুব ছোট ছোট বিষয় খেয়াল করেন। তার কথায়, “কোনো মানুষ অসুবিধায় পড়লে যে ‘তোমার কিছু লাগবে’—এমন কথা বলতে পারে, তা আমার জানা ছিল না। এই ভদ্রলোকই প্রথম আমার জীবনে এমন অনুভূতি নিয়ে এলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, ‘তোমার কি এটা করতে অসুবিধা হচ্ছে? আমি করে দিচ্ছি, তোমার করতে হবে না।’ বা ‘তুমি যাচ্ছ, তোমার কী লাগবে?’

আরও পড়ুনঃ   কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি : দীঘি

ফারিয়া জানান, এই বিষয়গুলো অনেকের কাছে সাধারণ মনে হলেও তার জীবনের অভিজ্ঞতায় এটি অনেক বড় বিষয়। তিনি আরও বলেন, ‘যখন আমি সম্পূর্ণ হোপলেস ছিলাম, ভেবেছিলাম জীবনের এই অংশটি এখানেই শেষ, ঠিক তখনই একটি নতুন অধ্যায়ের শুরু হয়েছে।’

অন্যদিকে, ফারিয়ার স্বামী তানজিম জানান, তিনি বাংলাদেশের বিনোদন জগতের সঙ্গে তেমন পরিচিত নন। তিনি ফারিয়াকে চিনতেন না, তবে পরে জানতে পারেন তিনি বেশ জনপ্রিয়। তানজিমের মতে, ফারিয়া মানুষ হিসেবে অসাধারণ এবং অমায়িক। তিনি বলেন, ‘তাকে যখন দেখি, তার মাঝে বিশেষ কিছু খুঁজে পাই। সে মানুষ হিসেবে অসাধারণ, ডাউন টু আর্থ, বোল্ড, উইটি, প্লেফুল এবং সর্বোপরি খুবই যত্নশীল।’

আরও পড়ুনঃ   সবই অল্প বয়সে হয়েছে, আমি কি এমনি এমনি নষ্ট হয়েছি : মৌসুমী

এই দম্পতির ভিডিও দেখে তাদের ভক্তরা উচ্ছ্বসিত। মন্তব্যের ঘরে তারা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসলেন শবনম ফারিয়া। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, বিয়ে নিয়ে তার অনুভূতি বরাবরই জটিল-আতঙ্কের চেয়ে কম নয়।

ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST