৩০ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে : ইমরান

অনলাইন ডেস্ক : নরেন্দ্র মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বর্তমানে দেশটির একটি কারাগারে বন্দি রয়েছেন।

সেখানেই আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় দেওয়া বার্তায় তিনি একথা বলেন। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন— ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসী মনোভাব পাকিস্তানের জনগণকে এক কণ্ঠে ভারতবিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ করেছে। তিনি মোদির যুদ্ধপ্রবণ অবস্থানের তীব্র ভাষায় নিন্দাও জানান।

মঙ্গলবার আদিয়ালা কারাগারে আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় ইমরান খান বলেন, “যদিও আমরা এই ভুয়া সরকারকে প্রত্যাখ্যান করি, তবুও গোটা জাতি আজ একতাবদ্ধ হয়ে মোদির যুদ্ধপ্রবণতা এবং তার বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়েছে। মোদির এই মনোভাব পুরো অঞ্চলের শান্তির জন্য হুমকি।”

আরও পড়ুনঃ   কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ইমরান খানের এই বক্তব্য পিটিআইয়ের ফেসবুক পেজে প্রকাশিত হয়।

ইমরান খান বলেন, ভুয়া ফর্ম-৪৭ এর মাধ্যমে গঠিত অবৈধ সরকার দেশের জনগণকে বিভক্ত করেছে। কিন্তু মোদির সাম্প্রতিক আগ্রাসী আচরণ উল্টো দেশের জনগণকে জাতীয় স্বার্থে একত্রিত করেছে।

কাশ্মির প্রসঙ্গে ভারতকে দোষারোপ পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, কাশ্মিরের পেহেলগাম সম্প্রতি ঘটে যাওয়া হামলার জন্য তদন্ত বা আত্মসমালোচনার বদলে মোদি সরকার পাকিস্তানকে দায়ী করছে।

তিনি বলেন, “২০১৯ সালের পুলওয়ামা ঘটনার সময়ও আমরা সহযোগিতার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ভারত কোনও প্রমাণ দিতে পারেনি। আমি তখনই বলেছিলাম, ভবিষ্যতে আবার এমনই ঘটবে— আর সেটাই আজ পেহেলগাম ঘটনার পর দেখা যাচ্ছে।”

আরও পড়ুনঃ   চীন-ভারত যুদ্ধ লাগিয়ে পশ্চিমা বিশ্ব ফায়দা লুটটে চায় : রাশিয়া

ইমরান খান কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সবসময় সমর্থন করেছেন বলে উল্লেখ করেন এবং বলেন, “জাতিসংঘের প্রস্তাবে স্বীকৃত কাশ্মিরিদের অধিকার রক্ষার জন্য আমরা বরাবরই আওয়াজ তুলেছি।”

তিনি বলেন, ভারতের বর্তমান সরকার আরএসএস-এর চরমপন্থি ভাবধারায় পরিচালিত, যা শুধু এই অঞ্চলের নয়, গোটা বিশ্বের জন্য বিপজ্জনক। বিশেষ করে ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মিরে দমন-পীড়ন বেড়ে গেছে, যার ফলে কাশ্মিরিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে।

ইমরান খান পেহেলগাম হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন এবং বলেন, “দুঃখজনকভাবে, এই ঘটনার প্রকৃত তদন্তের বদলে ভারত বরাবরের মতোই পাকিস্তানকে দায়ী করছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

২

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৩

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৪

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৫

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৬

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

৮

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১০

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১২

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৩

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৪

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৫

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৬

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৭

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

১৮

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

১৯

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST