৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মেয়ের সঙ্গে প্রথমবারের মতো গাইলেন ন্যান্সি

অনলাইন ডেস্ক : বাংলা গানের জগতে একটি সুপরিচিত নাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী। এবার প্রথমবারের মতো তার সংগীতের যাত্রায় সঙ্গী হলেন তার বড় মেয়ে রোদেলা।

মূলত ‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান। গানটির জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে দেখা যাবে ন্যান্সি ও রোদেলা দুজনকেই।

আরও পড়ুনঃ   মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, ২ বিচারকের পদত্যাগ

জানা গেছে, আগামী বৃহস্পতিবার গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা-মেয়ে দুজনেই।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘গানটি আমি প্রথমে একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করা যায়, এতে এক অন্যরকম মাত্রা পাবে। ওকে গাইয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। এটা আমাদের প্রথম গান, তাই আমি খুবই আনন্দিত, গর্বিত।’

আরও পড়ুনঃ   মধ্যরাতে কার সঙ্গে ডেটে গেলেন কারিনা

ন্যান্সি কন্যা রোদেলা বলেন, ‘মায়ের সঙ্গে গান করা এক দুঃসাহসিক সিদ্ধান্ত। মা নিজেই আমাকে অনুপ্রাণিত করেছেন, সাহস দিয়েছেন। তাই আত্মবিশ্বাস নিয়ে গেয়েছি।’

সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, ‘ছোটবেলা থেকেই ন্যান্সি আন্টির কণ্ঠ আমার খুব পছন্দ। রোদেলার কণ্ঠেও নিজস্বতা রয়েছে। টিম মিলে আমরা চেষ্টা করেছি এমন একটি গান দাঁড় করাতে, যা শ্রুতিমধুর ও আলাদা কিছু হয়ে উঠবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST