৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মেয়ের মুসলিম নাম রাখায় কটাক্ষের শিকার রণবীর-দীপিকা

অনলাইন ডেস্ক : গত সেপ্টেম্বরে বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘর আলো করে আসে তাদের প্রথম কন্যাসন্তান। গেল দীপাবলির মধ্যেই তারা সেই একরত্তির নাম প্রকাশ্যে আনেন। জানান, যেহেতু তাদের মেয়ে তাদের প্রার্থনার ফসল, তাই তার নাম রাখা হয়েছে ‘দুয়া’। আর এতেই চরম কটাক্ষের মুখে পড়েন এই তারকা দম্পতি।

সম্প্রতি দিপাবলি আমেজের মধ্যেই তাদের মেয়ের একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে খুদের মুখ দেখা যাচ্ছে না, শুধু পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। এই ছবি পোস্ট করে দীপিকা জানান, তারা মেয়ের নাম রেখেছেন ‘দুয়া’। এই ঘোষণা করে অভিনেত্রী লেখেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হল প্রার্থনা। আর ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে- দীপিকা, রণবীর।’

আরও পড়ুনঃ   আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির

তবে মেয়ের মুসলিম নাম রাখায় বিরক্ত নেটিজেনদের একাংশ। নতুন বাবা মাকে তীব্র ভর্ৎসনা করতে ছাড়েননি তারা। প্রার্থনার বদলে কেন দুয়া রেখেছেন প্রশ্ন তাদের। আর এমন মন্তব্য ভরে গেছে দীপিকার সেই পোস্টে।

এক ব্যক্তি লেখেন, ‘হিন্দু নাম কি কম পড়েছে?’ কেউ আবার লেখেন, ‘এত মুসলিম প্রীতি কীসের? হিন্দু ভালো লাগে না, উর্দুই পছন্দ?’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘ প্রার্থনা রাখলে কী হতো?’ চতুর্থ ব্যক্তি লেখেন, ‘দুয়ার থেকে প্রার্থনা অনেক বেশি সুন্দর। কিংবা দূর্বা রাখতে পারতেন।’ পঞ্চম ব্যক্তি লেখেন, ‘কোনও হিন্দু দেবীর নাম পেলেন না মেয়ের নাম রাখার জন্য?’

আরও পড়ুনঃ   সাংবাদিকদের উচিত ফ্যাক্ট চেক করা : স্বস্তিকা

আরেক নেটিজেন লেখেন, ‘দীপিকাকে ভালো লাগে। কিন্তু উনি মেয়ের নাম যেটা রেখেছেন সেটা একদম ভালো লাগল না।’ সপ্তম ব্যক্তি লেখেন, ‘বলিউডের লোকজন জেনে বুঝে এটা করেন। সনাতন ধর্মকে ইচ্ছে করে আঘাত করেন। নিজেরা তো দুজনেই হিন্দু তাহলে এই নাম কেন?’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST