২২ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা রুমি

অনলাইন ডেস্ক : বরগুনায় মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। সোমবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে জেলার পিটিআই এলাকায় মেঝ ভাই রবিউল হক রুবেলের বাড়িতে এই অভিনেতার মরদেহ নিয়ে আসা হয়।

এসময় ঢাকা থেকে মরদেহের সঙ্গে আসেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত ও সফিকুল আলম দিলু। পরে বরগুনা আবুল হোসেন ঈদগাঁ ময়দানে জানাজা নামাজ শেষে পৌরসভার গণকবরে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় রুমিকে।

আরও পড়ুনঃ   কোট-টপসে মুগ্ধতা ছড়ালেন পরীমণি

এর আগে সোমবার (২২ এপ্রিল) ভোরে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রুমি। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

জানা যায়, ওয়ালিউল হক রুমি কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন ছিলেন। পরে সেখান থেকে দেশে ফিরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তবে হঠাৎ করে রুমির শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   অবকাশ যাপনে কানাডায় হিমি

বরগুনা জেলার বামনায় জন্মগ্রহণ করেন ওয়ালিউল হক রুমি। বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হকের ৬ ছেলে-মেয়ের তিন ভাইয়ের মধ্যে রুমিই সবার বড়। রুমির দুই সন্তানের মধ্যে মেয়ে আফরা আঞ্জুম রুজবা ও তার স্বামী সন্তানদের নিয়ে কানাডায় থাকেন। আর ছেলে ফারদিন হক রিতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি লেখাপড়া শেষ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

১০

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

১১

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

১২

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

১৩

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৪

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

১৬

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১৭

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১৮

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১৯

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST