৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

‘মানুষ কীভাবে এত সুন্দর হয়, অঞ্জনা ছিল পরীর মতো’

অনলাইন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানকে নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অঞ্জনা এমন এক পরিবার থেকে সে উঠে এসেছে যেটা আমাদের কল্পনার বাইরে, সে হিন্দু পরিবারের মেয়ে ছিল পরবর্তীতে মুসলিম হয়েছে।’

অঞ্জনাকে পরীর সঙ্গে তুলনা করে ইলিয়াস বলেন, ‘আমার জীবনে প্রথম নায়িকা দেখেছি অঞ্জনাকে যখন ‘দস্যু বনহুর’ ছবির শুটিং চলছিল। আমি প্রথম ওনাকে দেখার পর আমার মনে হয়েছে যে, মানুষ কীভাবে এত সুন্দর হয়। আমার কাছে তাকে মানুষ মনে হয়নি। সে তো ছিল পরীর মতো ।’

আরও পড়ুনঃ   মার্কিন নাইটক্লাবে মজলেন স্বস্তিকা-সোহিনী-শ্রাবন্তী!

তার কথায়, ‘সারাটা জীবন অঞ্জনা চলচ্চিত্রে থেকেছে, চলচ্চিত্রের জন্য কথা বলেছে। তার যতটুকু করা দরকার চলচ্চিত্রের জন্য সেভাবে করেছে। তবে আমরা কতটুকু সেভাবে তাকে মূল্যয়ন করেছি সেটা বিচার-বিবেচনার বিষয়।’

ইলিয়াসের ভাষ্য, ‘অঞ্জনাকে আমরা মূল্যায়ন করতে পারিনি। একটা শিল্পীর মূল্যয়ন হচ্ছে তার শিল্পসত্মাকে ধরে রাখা সেটা কে করছে। এখানে কে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে? এ অভিযোগটা সবার কাছে করছি, সরকারের কাছে, চলচ্চিত্র অঙ্গনের মানুষের কাছে সকলের কাছে করছি।’

আরও পড়ুনঃ   বীভৎসভাবে ফুলে গিয়েছে সায়ন্তিকার পায়ের পাতা

প্রসঙ্গত, শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা রহমান। বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন তিনি। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST