২৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না’

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছে। এর মাধে তারকারাও বেশ সরব হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। যেখান এ অভিনেত্রী জানান, মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না।

পোস্ট দিয়ে তমা লিখেছেন, ‘মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কিনা সেটা পরিক্ষা করার সহজ একটা উপায় হল, অন্য একটা প্রাণী আপনাকে বিশ্বাস করে কিনা, আপনাকে ভালোবাসে কিনা সেটা যাচাই করা।’

আরও পড়ুনঃ   ৬ মাসের মেয়ে দুয়াকে নিয়ে চিন্তায় দীপিকা!

অভিনেত্রীর কথায়, ‘একটা কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটা বেড়াল যদি আপনার উপরে আস্থা রাখে, একটা পাখি যদি আপনার দেয়া খাবার নির্ভয়ে খায় তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন।’

শেষে বলেন, ‘আপনি যদি কোন প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন,তাহলে আপনি মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মত শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী।’

আরও পড়ুনঃ   আমরা দুজনে অনেক সৌভাগ্যবান : ইয়াশকে নিয়ে তটিনী

প্রসঙ্গত, ‘নদীজন’ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে তমা মির্জা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে তমা চলচ্চিত্রে অভিষিক্ত হন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST